মুখপত্র
প্রিন্ট এর তারিখঃ ০৩ নভেম্বর, ২০২৬, ০৬:১৪ এএম  ||  প্রকাশের তারিখঃ ০৮ জানুয়ারি, ২০২৬, ০৭:২০ পিএম

ঋণ খেলাপি ইস্যুতে কুমিল্লা-৪ আসনে বিএনপি প্রার্থিতা অনিশ্চিত

জাতীয়
Sub Editor
ঋণ খেলাপি ইস্যুতে কুমিল্লা-৪ আসনে বিএনপি প্রার্থিতা অনিশ্চিত


কুমিল্লা-৪ আসনে বিএনপির প্রার্থী মঞ্জুরুল আহসান মুন্সীর নির্বাচনে অংশগ্রহণ কার্যত অনিশ্চিত হয়ে পড়েছে। ঋণ খেলাপির তালিকা থেকে তাঁর নাম বাদ দেওয়ার বিষয়ে হাইকোর্ট যে আদেশ দিয়েছিল, তা স্থগিত করেছেন চেম্বার আদালত।

ফলে তিনি আবারও ঋণ খেলাপি হিসেবে বিবেচিত হবেন এবং জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থী হওয়ার সুযোগ হারাতে পারেন বলে জানিয়েছেন সংশ্লিষ্ট আইনজীবীরা।

বৃহস্পতিবার (৮ জানুয়ারি) চেম্বার বিচারপতি মো. রেজাউল হকের আদালত এ সংক্রান্ত আদেশ দেন। শুনানিতে প্রিমিয়ার ব্যাংকের পক্ষে আইনজীবী হিসেবে উপস্থিত ছিলেন ব্যারিস্টার বিভূতি তরফদার।

এর আগে বিচারপতি এ কে এম রবিউল হাসানের নেতৃত্বাধীন হাইকোর্ট বেঞ্চ ঋণ খেলাপির তালিকা থেকে মঞ্জুরুল আহসান মুন্সীর নাম সাময়িকভাবে স্থগিত করার নির্দেশ দিয়েছিলেন। তবে ওই আদেশের বিরুদ্ধে প্রিমিয়ার ব্যাংক কর্তৃপক্ষ চেম্বার আদালতে আবেদন জানালে আদালত হাইকোর্টের আদেশ স্থগিত করেন।

উল্লেখ্য, কুমিল্লা-৪ আসনে এনসিপি নেতা হাসনাত আবদুল্লাহ জামায়াতের নেতৃত্বাধীন ১১ দলীয় জোটের প্রার্থী হিসেবে নির্বাচনী মাঠে রয়েছেন।

চেম্বার আদালতের সর্বশেষ আদেশের ফলে এই আসনে বিএনপির নির্বাচনী কৌশল ও প্রার্থিতা নিয়ে নতুন করে জটিলতা তৈরি হয়েছে বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা।

সম্পাদক ও প্রকাশক | উইনিং গ্রুপের একটি প্রতিষ্ঠান।

© 2026 মুখপত্র। সর্বস্বত্ব সংরক্ষিত।