কুড়িগ্রাম জেলা খাদ্য গুদামে প্রায় ৫২১ মেট্রিক টন ধান ও ৩৫ মেট্রিক টন চালের হদিস মিলছে না। দুর্নীতি দমন কমিশন (দুদক) অভিযান চালিয়ে গুদামের মজুদে বড় ধরনের অনিয়মের প্রমাণ পেয়েছে।
রোববার (১১ জানুয়ারি) দুপুরে দুদকের একটি দল কুড়িগ্রাম শহরের নতুন রেলস্টেশন এলাকায় অবস্থিত জেলা খাদ্য গুদামের মোট ৮টি গোডাউন পরিদর্শন করে। পরিদর্শনের সময় বিপুল পরিমাণ ধান ও চালের ঘাটতির বিষয়টি চোখে পড়ে এবং হিসাব অনুযায়ী এর কোনো সঠিক তথ্য পাওয়া যায়নি।
দুদকের পক্ষ থেকে বলা হয়েছে, এই ধান ও চালের ঘাটতি বিষয়টি তদন্তের মাধ্যমে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে।