মুখপত্র
প্রিন্ট এর তারিখঃ ০৩ নভেম্বর, ২০২৬, ০৪:২০ এএম  ||  প্রকাশের তারিখঃ ১৩ জানুয়ারি, ২০২৬, ১২:০৩ পিএম

জামায়াত আমিরের সঙ্গে জার্মান রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

রাজনীতি
Sub Editor
জামায়াত আমিরের সঙ্গে জার্মান রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

ঢাকায় জামায়াতে ইসলামের আমির ডা. শফিকুর রহমান মঙ্গলবার সকালে জার্মানির রাষ্ট্রদূত ড. রুডিগার লোটজ এর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও প্রাতরাশ বৈঠক করেন। রাজধানীর বসুন্ধরাস্থ আমির কার্যালয়ে অনুষ্ঠিত এই বৈঠকে দূতাবাসের পলিটিক্যাল ও প্রেস অফিসার শারলিনা নুজহাত কবির উপস্থিত ছিলেন।

বৈঠকে আসন্ন ত্রয়োদশ জাতীয় নির্বাচন বাংলাদেশের জন্য গুরুত্বপূর্ণ বলে উল্লেখ করা হয়। উভয় পক্ষ নির্বাচন অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্যভাবে সম্পন্ন করার লক্ষ্যে জার্মানির সহযোগিতা ও কারিগরি সহায়তা কামনা করেন। একই সঙ্গে বৈঠকে বাংলাদেশের নারী সমাজের অধিকার, কর্মক্ষেত্রে দক্ষতা বৃদ্ধি ও সার্বিক উন্নয়নে জার্মানির অব্যাহত সমর্থনের প্রত্যাশা প্রকাশ করা হয়।

বাংলাদেশের টেকসই গণতন্ত্র ও গণতান্ত্রিক প্রতিষ্ঠান শক্তিশালী করার প্রয়োজনীয়তা নিয়েও গঠনমূলক আলোচনা হয়। উভয় পক্ষ ভবিষ্যতে দ্বিপাক্ষিক বাণিজ্য, বিনিয়োগ ও অর্থনৈতিক সহযোগিতা আরও বেগবান হবে বলে আশাবাদ ব্যক্ত করেন।

জামায়াত আমিরের সঙ্গে উপস্থিত ছিলেন সহকারী সেক্রেটারি জেনারেল, কেন্দ্রীয় প্রচার ও মিডিয়া বিভাগের প্রধান অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের এবং জামায়াত আমিরের পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা প্রফেসর ড. মাহমুদুল হাসান।

সম্পাদক ও প্রকাশক | উইনিং গ্রুপের একটি প্রতিষ্ঠান।

© 2026 মুখপত্র। সর্বস্বত্ব সংরক্ষিত।