মুখপত্র
প্রিন্ট এর তারিখঃ ০৪ নভেম্বর, ২০২৬, ০১:১৯ এএম  ||  প্রকাশের তারিখঃ ১৩ জানুয়ারি, ২০২৬, ০৬:২৬ পিএম

লালমনিরহাটে কদম গাছে ঝুলে নব মুসলিমের রহস্যজনক মৃত্যু

সারাদেশ
Sub Editor
লালমনিরহাটে কদম গাছে ঝুলে নব মুসলিমের রহস্যজনক মৃত্যু


লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলার চন্দ্রপুর ইউনিয়নের লতাবর আদর্শপাড়া এলাকায় একটি কদম গাছে ঝুলে আলামিন ইসলাম (৬৫) নামে এক নব মুসলিমের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

স্থানীয়রা মঙ্গলবার সকালে বাড়ি থেকে প্রায় আধা কিলোমিটার দূরে মরদেহটি দেখে থানায় খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে।

পুলিশ ও এলাকাবাসীর বরাত অনুযায়ী, আলামিন ইসলাম দীর্ঘদিন মানসিক সমস্যায় ভুগছিলেন এবং পারিবারিক কলহও ছিল। তিনি প্রায় ৩০ বছর আগে ভারত থেকে বাংলাদেশে এসে ইসলাম ধর্ম গ্রহণ করেন এবং আলামিন ইসলাম নাম নেন। এরপর লতাবর গ্রামের আয়েশা নামে এক নারীর সঙ্গে বিয়ে করেন এবং স্থায়ীভাবে বসবাস শুরু করেন।

কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবু সিদ্দিক বলেন, প্রাথমিকভাবে এটি আত্মহত্যার ঘটনা বলে ধারণা করা হচ্ছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত হবে। মরদেহ ময়নাতদন্তের জন্য প্রস্তুত এবং এ সংক্রান্ত আইনগত প্রক্রিয়া চলমান। থানায় একটি অপমৃত্যু মামলা নথিভুক্ত করা হয়েছে।

সম্পাদক ও প্রকাশক | উইনিং গ্রুপের একটি প্রতিষ্ঠান।

© 2026 মুখপত্র। সর্বস্বত্ব সংরক্ষিত।