বগুড়ায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর দুই হাজার পিস ইয়াবা ট্যাবলেটসহ মো. খাশিরুল ইসলাম (৫৩) নামের এক ব্যক্তিকে গ্রেফতার করেছে।
মঙ্গলবার দুপুরে শাজাহানপুর উপজেলার জামালপুর এলাকায় ঢাকা-রংপুর মহাসড়কে একটি বাসে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। খাশিরুল ইসলাম ঠাকুরগাঁও জেলার বালিয়াডাঙ্গি উপজেলার উত্তর বালিয়াডাঙ্গি গ্রামের বাসিন্দা।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের জেলা কার্যালয়ের উপপরিচালক জিললুর রহমান জানান, অভিযানে তার শরীর থেকে কমলা বর্ণের অ্যাম্ফিটামিনযুক্ত ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। তার বিরুদ্ধে শাজাহানপুর থানায় মামলা দায়ের করা হয়েছে।