মুখপত্র
প্রিন্ট এর তারিখঃ ০৫ নভেম্বর, ২০২৬, ০৮:১৯ এএম  ||  প্রকাশের তারিখঃ ১৩ জানুয়ারি, ২০২৬, ০৬:৪৭ পিএম

হিরো আলম আবার ভোটের দৌড়ে, এবার হাইকোর্টের ‘হিরো’ রায়

রাজনীতি
Sub Editor
হিরো আলম আবার ভোটের দৌড়ে, এবার হাইকোর্টের ‘হিরো’ রায়
আশরাফুল হোসেন আলম ওরফে হিরো আলম

আলোচিত কনটেন্ট ক্রিয়েটর ও স্বতন্ত্র প্রার্থী আশরাফুল হোসেন আলম ওরফে হিরো আলম হাইকোর্টের আপিলে রায় পেয়েছেন। এই রায়ের মাধ্যমে তার মনোনয়নপত্র জমা দেওয়ার বাধা কাটানো সম্ভব হয়েছে।

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে তিনি বগুড়া-৪ (কাহালু-নন্দীগ্রাম) আসন থেকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করার ঘোষণা আগেই দিয়েছিলেন।

সোমবার হিরো আলম সামাজিক যোগাযোগমাধ্যমে রায়ের বিষয়টি নিশ্চিত করে লিখেছেন, “আলহামদুলিল্লাহ, হাইকোর্ট থেকে আপিলে রায় পেয়েছি, মনোনয়নপত্র জমা নিতে পারব।”

তিনি সাংবাদিকদের জানান, এর আগে চারবার নির্বাচন করেছেন এবং প্রতিবার হাইকোর্টের মাধ্যমে রায় নিয়ে নির্বাচন করতে হয়েছে। এবারও তিনি আশা প্রকাশ করেছেন, নির্বাচন কমিশন তার প্রার্থিতা বৈধ ঘোষণা করবেন এবং সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠিত হবে।

হিরো আলম বলেন, “জয় পাব কি না জানি না, তবে এই আসনে আমার ৫ম নির্বাচন। জনগণের আশা আছে যে, আমি দেশের ক্ষতি করব না। এবারও এলাকার মানুষ আমাকে একবার সুযোগ দেবেন।”

সম্পাদক ও প্রকাশক | উইনিং গ্রুপের একটি প্রতিষ্ঠান।

© 2026 মুখপত্র। সর্বস্বত্ব সংরক্ষিত।