মুখপত্র
প্রিন্ট এর তারিখঃ ০৬ নভেম্বর, ২০২৬, ০৭:৫৮ এএম  ||  প্রকাশের তারিখঃ ১৪ জানুয়ারি, ২০২৬, ০৭:৩৩ পিএম

থাইলে ক্রেন পড়ে ট্রেনে, ২২ জন নিহত, ৩০ জন আহত

আন্তর্জাতিক
Sub Editor
থাইলে ক্রেন পড়ে ট্রেনে, ২২ জন নিহত, ৩০ জন আহত
ছবি : বিবিসি


থাইল্যান্ডে বুধবার একটি নির্মাণাধীন উচ্চগতির রেল লাইনের ক্রেন একটি যাত্রীবাহী ট্রেনের ওপর পড়ে অন্তত ২২ জন নিহত এবং ৩০ জনের বেশি আহত হয়েছে। দুর্ঘটনার ফলে ট্রেনটি রেলপথ থেকে সরে গিয়ে রেললাইনচ্যূত হয়।

নাখন রাতচাসিমা প্রদেশের পুলিশ প্রধান থ্যাচাপন চিননাওং এএফপিকে জানান, ক্রেন ট্রেনের ওপর পড়ে যাওয়ায় এই ভয়াবহ দুর্ঘটনা ঘটেছে। স্থানীয় কর্তৃপক্ষ আহতদের চিকিৎসার জন্য হাসপাতালে পাঠাচ্ছে এবং দুর্ঘটনার কারণ নির্ধারণে তদন্ত শুরু হয়েছে।

বার্তা সংস্থা এএফপি এই ঘটনা সংবাদ মাধ্যমে নিশ্চিত করেছে।

সম্পাদক ও প্রকাশক | উইনিং গ্রুপের একটি প্রতিষ্ঠান।

© 2026 মুখপত্র। সর্বস্বত্ব সংরক্ষিত।