মুখপত্র
প্রিন্ট এর তারিখঃ ০৫ নভেম্বর, ২০২৬, ০১:৪০ পিএম  ||  প্রকাশের তারিখঃ ১৫ জানুয়ারি, ২০২৬, ০৭:৩০ পিএম

সৌদি রোহিঙ্গাদের জন্য বাংলাদেশি পাসপোর্ট দ্রুত হবে

জাতীয়
Sub Editor
সৌদি রোহিঙ্গাদের জন্য বাংলাদেশি পাসপোর্ট দ্রুত হবে

বাংলাদেশের স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল মো. জাহাঙ্গীর আলম চৌধুরী (অব.) জানিয়েছেন, সৌদি আরবে বসবাসরত ৬৯ হাজার রোহিঙ্গাকে বাংলাদেশি পাসপোর্ট প্রদানের প্রক্রিয়া দ্রুততর করা হবে।

বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) সচিবালয়ে বাংলাদেশে নিযুক্ত সৌদি রাষ্ট্রদূত ড. আবদুল্লাহ জাফর বিন আবিয়াহর সঙ্গে সৌজন্য সাক্ষাৎকালে এ তথ্য জানান। পাসপোর্ট অধিদফতর ও সৌদি মিশন সমন্বিতভাবে কাজ করছে, দ্রুততার জন্য ঢাকা থেকে বিশেষ টিম পাঠানো হয়েছে।

এছাড়া বৈঠকে বাংলাদেশ থেকে জনশক্তি রফতানি, ব্যবসা-বাণিজ্য সম্প্রসারণ, জাতীয় নির্বাচনের প্রস্তুতি ও ৮-১৪ ফেব্রুয়ারি রিয়াদে অনুষ্ঠিত ‘ওয়ার্ল্ড ডিফেন্স শো’-তে বাংলাদেশের অংশগ্রহণসহ অন্যান্য বিষয়েও আলোচনা হয়েছে।

সম্পাদক ও প্রকাশক | উইনিং গ্রুপের একটি প্রতিষ্ঠান।

© 2026 মুখপত্র। সর্বস্বত্ব সংরক্ষিত।