মুখপত্র
প্রিন্ট এর তারিখঃ ০৫ নভেম্বর, ২০২৬, ০১:৪১ পিএম  ||  প্রকাশের তারিখঃ ১৬ জানুয়ারি, ২০২৬, ১২:৫৫ পিএম

তারেক রহমানের সঙ্গে যুক্তরাষ্ট্রের বাণিজ্য বৈঠক

রাজনীতি
Sub Editor
তারেক রহমানের সঙ্গে যুক্তরাষ্ট্রের বাণিজ্য বৈঠক
ছবি: সংগ্রহীত

 

বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের দ্বিপাক্ষিক বাণিজ্য, পারস্পরিক শুল্কহার এবং ভবিষ্যৎ অর্থনৈতিক সহযোগিতা নিয়ে বিএনপির চেয়ারম্যান তারেক রহমান যুক্তরাষ্ট্রের বাণিজ্য প্রতিনিধি (ইউএস ট্রেড রিপ্রেজেন্টেটিভ) রাষ্ট্রদূত জেমিসন গ্রিয়ারের সঙ্গে ভার্চুয়াল বৈঠক করেছেন।

শুক্রবার (১৬ জানুয়ারি) সকাল ৯টা গুলশান নিজ বাসা থেকে এই বৈঠকে অংশ নেন তারেক রহমান। বৈঠকে উভয়পক্ষ বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের বাণিজ্য সম্পর্ক, শুল্ক হার এবং অর্থনৈতিক সহযোগিতার ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে বিস্তারিত আলোচনা করেন।

বৈঠকে আরও উপস্থিত ছিলেন দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক সহকারী মার্কিন বাণিজ্য প্রতিনিধি ব্রেন্ডান লিঞ্চ, দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক পরিচালক এমিলি অ্যাশবি এবং বিএনপি যুগ্ম মহাসচিব ও আন্তর্জাতিক বিষয়ক কমিটি সদস্য হুমায়ুন কবির।

সম্পাদক ও প্রকাশক | উইনিং গ্রুপের একটি প্রতিষ্ঠান।

© 2026 মুখপত্র। সর্বস্বত্ব সংরক্ষিত।