মুখপত্র
প্রিন্ট এর তারিখঃ ০৬ নভেম্বর, ২০২৬, ০২:২৩ পিএম  ||  প্রকাশের তারিখঃ ১৭ জানুয়ারি, ২০২৬, ১২:৪৭ এএম

হার্ট অ্যাটাক করেছেন মাহমুদুর রহমান মান্না

রাজনীতি
Sub Editor
হার্ট অ্যাটাক করেছেন মাহমুদুর রহমান মান্না

নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না হৃদ্‌রোগে আক্রান্ত হয়েছেন। দলটির কেন্দ্রীয় কমিটির সদস্য আ. রাজ্জাক তালুকদার সজীব শুক্রবার (১৬ জানুয়ারি) রাত সাড়ে ১১টার দিকে পাঠানো এক ক্ষুদে বার্তায় বিষয়টি নিশ্চিত করেন।

বার্তায় তিনি জানান, হৃদ্‌রোগে আক্রান্ত হওয়ার পর মাহমুদুর রহমান মান্নাকে তাৎক্ষণিকভাবে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় (পিজি হাসপাতাল)-এ নেওয়া হচ্ছে।

এদিকে তার দ্রুত সুস্থতার জন্য দেশবাসীর কাছে দোয়া চেয়েছে নাগরিক ঐক্য।

এর আগেও গত বছরের সেপ্টেম্বর মাসে মাহমুদুর রহমান মান্না হৃদ্‌রোগে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন। সে সময় দলটির পক্ষ থেকে জানানো হয়, ২০১৫ সালে গ্রেপ্তারের পর কারাবন্দি অবস্থায়ও তিনি হার্ট অ্যাটাকের শিকার হন। তখন চিকিৎসা পরীক্ষায় তার হৃদ্‌যন্ত্রে একাধিক ব্লক ধরা পড়ে। 

সম্পাদক ও প্রকাশক | উইনিং গ্রুপের একটি প্রতিষ্ঠান।

© 2026 মুখপত্র। সর্বস্বত্ব সংরক্ষিত।