বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হক বলেছেন, শরিয়া আইন নিয়ে জামায়াত আমিরের বক্তব্যে কোনো অসঙ্গতি নেই। ইসলামী আন্দোলন যা বুঝেছে, সেটা ভুল বোঝা বলেও মন্তব্য করেছেন তিনি।
শনিবার মগবাজারে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি জানান, ভোটে ধাপে ধাপে রাজনীতি করতে হবে, হঠাৎ করে একদিনেই শরিয়া আইনের মতো “সুপার ফাস্ট ট্রিক” সম্ভব নয়। তাই জামায়াতের কথায় কোনো সমস্যা নেই।
ইসলামী আন্দোলন না থাকায় ফাঁকা থাকা ৪৭ আসন ১০ দলের সমঝোতার ভিত্তিতে বণ্টন হবে। সবচেয়ে “পাওয়ারফুল” প্রার্থীকে এককভাবে বসানো হবে, বাকিরা মনোনয়নপত্র প্রত্যাহার করবেন। ১৯ জানুয়ারির আগে আর কোনো চমকদার পরিবর্তনের সম্ভাবনা নেই