মুখপত্র
প্রিন্ট এর তারিখঃ ০৪ নভেম্বর, ২০২৬, ০৫:২৪ এএম  ||  প্রকাশের তারিখঃ ১৮ জানুয়ারি, ২০২৬, ০১:১১ এএম

ব্লাডি ফরেনাররা ভোটের লাইনে? না, এখানে ঢুকতে পারবে না!

রাজনীতি
Sub Editor
ব্লাডি ফরেনাররা ভোটের লাইনে? না, এখানে ঢুকতে পারবে না!
ছবি: সংগ্রহীত

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঋণ খেলাপি ও দ্বৈত নাগরিকত্বধারী ব্যক্তিদের প্রার্থী হতে দেওয়া হবে না বলে জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র ও নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। তিনি বলেন, সংবিধান অনুযায়ী এ ধরনের ব্যক্তিদের নির্বাচনে অংশগ্রহণের সুযোগ নেই।

রাজধানীর বাংলামোটরে এনসিপির অস্থায়ী কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি জানান, নির্বাচন কমিশন যদি সংবিধান উপেক্ষা করে ঋণ খেলাপি বা দ্বৈত নাগরিকদের মনোনয়ন বৈধ ঘোষণা করে, তাহলে এনসিপি আন্দোলনে যেতে বাধ্য হবে।

সংবাদ সম্মেলনে আরও বক্তব্য দেন দলের কেন্দ্রীয় নির্বাচন পরিচালনা কমিটির সেক্রেটারি মনিরা শারমিন এবং আইনি সহায়তা বিষয়ক উপকমিটির প্রধান জহিরুল ইসলাম মুসা।

আসিফ মাহমুদ বলেন, আইনি লড়াইয়ের পাশাপাশি রাজপথেও এই সিদ্ধান্তের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলা হবে। প্রয়োজনে সংশ্লিষ্ট আসনগুলোতে সাংগঠনিকভাবে বাধা দেওয়া হবে বলেও তিনি উল্লেখ করেন।

তিনি আরও বলেন, আমরা আজকে অত্যন্ত দুঃখের সঙ্গে জানতে পারলাম যে, ফেনী-৩ আসনের বিএনপির প্রার্থী আমাদের লিগ্যাল টিমের সদস্যদেরকে ‘ব্লাডি সিটিজেন’ বলে সেখানে গালি দিয়েছেন। তো আমরা এটাকে গালি হিসেবে নিচ্ছি না। আমরা মনে করি আমরা ব্লাডি সিটিজেন। বাংলাদেশের ব্লাডি নাগরিক। কিন্তু ‘ব্লাডি ফরেনাররা কোনোভাবেই আগামী নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে না। সাংবিধানিকভাবে এই অধিকার নেই। আমরাও তাদের নির্বাচনে অংশগ্রহণ করতে দেব না।

সম্পাদক ও প্রকাশক | উইনিং গ্রুপের একটি প্রতিষ্ঠান।

© 2026 মুখপত্র। সর্বস্বত্ব সংরক্ষিত।