মুখপত্র
প্রিন্ট এর তারিখঃ ০৬ নভেম্বর, ২০২৬, ০৭:১৮ এএম  ||  প্রকাশের তারিখঃ ২০ জানুয়ারি, ২০২৬, ০৭:৩৮ পিএম

প্রত্যাহারের পর চুয়াডাঙ্গার দুই আসনে ৬ প্রার্থী চূড়ান্ত

জাতীয়
Sub Editor
প্রত্যাহারের পর চুয়াডাঙ্গার দুই আসনে ৬ প্রার্থী চূড়ান্ত
ছবি: সংগ্রহীত

মনোনয়নপত্র প্রত্যাহারের পর চুয়াডাঙ্গার দুটি আসনে চুড়ান্ত প্রার্থী তালিকায় ছয়জন স্থান পেয়েছেন। মঙ্গলবার এই তথ্য জানিয়েছেন চুয়াডাঙ্গা জেলা রিটার্নিং অফিসার মোহাম্মদ কামাল হোসেন।

চুয়াডাঙ্গা-১ আসনে প্রার্থী রয়েছেন মো. শরীফুজ্জামান (বিএনপি), অ্যাডভোকেট মাসুদ পারভেজ রাসেল (জামায়াত) ও মো. জহুরুল ইসলাম (ইসলামী আন্দোলন বাংলাদেশ)। চুয়াডাঙ্গা-২ আসনে প্রতিদ্বন্দ্বিতা করবেন মাহমুদ হাসান খান (বিএনপি), মো. রুহুল আমিন (জামায়াত) ও হাসানুজ্জামান সজিব (ইসলামী আন্দোলন বাংলাদেশ)।

দুটি আসনের কোনো প্রতিদ্বন্দ্বিতায় বিএনপির বিদ্রোহী প্রার্থী নেই।

সম্পাদক ও প্রকাশক | উইনিং গ্রুপের একটি প্রতিষ্ঠান।

© 2026 মুখপত্র। সর্বস্বত্ব সংরক্ষিত।