মুখপত্র
প্রিন্ট এর তারিখঃ ০৪ নভেম্বর, ২০২৬, ১২:২৩ এএম  ||  প্রকাশের তারিখঃ ২১ জানুয়ারি, ২০২৬, ১১:৪৬ এএম

মসজিদের বারান্দা থেকে উদ্ধার নবজাতক কন্যাশিশু

সারাদেশ
Sub Editor
মসজিদের বারান্দা থেকে উদ্ধার নবজাতক কন্যাশিশু
ছবি: সংগ্রহীত


ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার সুহিলপুর জামে মসজিদের বারান্দা থেকে এক নবজাতক কন্যাশিশুকে উদ্ধার করা হয়েছে। শিশুটির বয়স আনুমানিক দুই থেকে চার দিনের মতো বলে ধারণা করা হচ্ছে।

মঙ্গলবার (২০ জানুয়ারি) সন্ধ্যা প্রায় ৭টার দিকে স্থানীয়রা মসজিদের বারান্দায় নবজাতকটিকে পড়ে থাকতে দেখে বিষয়টি আশপাশের লোকজনকে জানান। পরে জেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক আব্দুর রাহিম মাহিন স্থানীয়দের সহায়তায় শিশুটিকে উদ্ধার করেন।

রাতে সাড়ে ১০টার দিকে নবজাতকটিকে ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে ভর্তি করা হয়। বর্তমানে সে হাসপাতালের শিশু বিভাগের বিশেষ নবজাতক পরিচর্যা ইউনিটে (এসক্যানু) চিকিৎসাধীন রয়েছে।

হাসপাতালের শিশু বিভাগের প্রধান ডা. মো. আকতার হোসাইন জানান, শিশুটির শারীরিক অবস্থা স্থিতিশীল। প্রয়োজনীয় চিকিৎসা দেওয়া হচ্ছে এবং নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছে।

এ বিষয়ে সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শহীদুল ইসলাম বলেন, ঘটনাটি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে। কে বা কারা নবজাতকটিকে মসজিদের বারান্দায় ফেলে গেছে, তা শনাক্তের চেষ্টা চলছে।

সম্পাদক ও প্রকাশক | উইনিং গ্রুপের একটি প্রতিষ্ঠান।

© 2026 মুখপত্র। সর্বস্বত্ব সংরক্ষিত।