মুখপত্র
প্রিন্ট এর তারিখঃ ০৪ নভেম্বর, ২০২৬, ০৫:১০ এএম  ||  প্রকাশের তারিখঃ ২১ জানুয়ারি, ২০২৬, ০২:০৮ পিএম

পছন্দের প্রতীক পেয়ে যা বললেন রুমিন ফারহানা

রাজনীতি
Sub Editor
পছন্দের প্রতীক পেয়ে যা বললেন রুমিন ফারহানা

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ব্রাহ্মণবাড়িয়ার ছয়টি সংসদীয় আসনের প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ সম্পন্ন হয়েছে। মোট ৪৮ জন বৈধ প্রার্থী এবার নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন।

বুধবার (২১ জানুয়ারি) দুপুরে জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে প্রার্থীদের মাঝে প্রতীক হস্তান্তর করা হয়।

রিটার্নিং কর্মকর্তার দপ্তর সূত্র জানায়, ছয়টি আসন থেকে ১৩ জন প্রার্থী তাদের মনোনয়ন প্রত্যাহার করায় চূড়ান্তভাবে প্রতিদ্বন্দ্বী প্রার্থীর সংখ্যা দাঁড়িয়েছে ৪৮ জনে। এর মধ্যে দলীয় প্রার্থীরা নিজ নিজ দলীয় প্রতীক এবং স্বতন্ত্র প্রার্থীরা পছন্দ অনুযায়ী প্রতীক পেয়েছেন।

ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের আলোচিত স্বতন্ত্র প্রার্থী ব্যারিস্টার রুমিন ফারহানা পেয়েছেন ‘হাঁস’ প্রতীক। প্রতীক বরাদ্দের পর তিনি বলেন, এই প্রতীক তার ভোটারদের সঙ্গে গভীর আবেগের প্রতীক হয়ে উঠেছে। তার ভাষায়, স্থানীয় মানুষ ও শিশুদের কাছেও ‘হাঁস মার্কা’ একটি পরিচিত ও প্রিয় চিহ্ন।

তিনি আরও বলেন, সাধারণ মানুষের ভালোবাসা ও সমর্থনই তাকে রাজনীতিতে আজকের অবস্থানে নিয়ে এসেছে। ভোটাররা নির্বাচিত করলে তাদের মতামত ও চাহিদার ভিত্তিতেই এলাকার উন্নয়ন কার্যক্রম পরিচালনা করবেন বলে জানান তিনি।

অন্যদিকে ব্রাহ্মণবাড়িয়া-৬ (বাঞ্ছারামপুর) আসনে বিএনপি জোটের প্রার্থী ও গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি তার দলীয় প্রতীক ‘মাথাল’ পেয়েছেন।

জেলা প্রশাসন সূত্র জানিয়েছে, প্রতীক বরাদ্দের মধ্য দিয়ে ব্রাহ্মণবাড়িয়ায় নির্বাচনী প্রচারণা এখন আরও গতি পাবে।

সম্পাদক ও প্রকাশক | উইনিং গ্রুপের একটি প্রতিষ্ঠান।

© 2026 মুখপত্র। সর্বস্বত্ব সংরক্ষিত।