সাবেক তথ্য ও সম্প্রচার মন্ত্রী, রাকসুর সাবেক ভাইস প্রেসিডেন্ট এবং সংবিধান প্রণয়ন কমিটির অন্যতম সদস্য প্রফেসর ড. আবু সাঈদ আনুষ্ঠানিকভাবে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-তে যোগ দিয়েছেন।
আজ (২১ জানুয়ারি) বিকেলে তিনি গুলশানের বিএনপি চেয়ারম্যান কার্যালয়ে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের হাতে ফুলের তোড়া তুলে দিয়ে সদস্যপদ গ্রহণ করেন।
বিষয়টি বিএনপির মিডিয়া সেল নিশ্চিত করেছে।