মুখপত্র
প্রিন্ট এর তারিখঃ ০৫ নভেম্বর, ২০২৬, ০৪:৫২ পিএম  ||  প্রকাশের তারিখঃ ২২ জানুয়ারি, ২০২৬, ১২:১৫ এএম

আগস্টের পর বাংলাদেশে বড় পরিবর্তন, সামনে আরও: মার্কিন রাষ্ট্রদূত

আন্তর্জাতিক
Sub Editor
আগস্টের পর বাংলাদেশে বড় পরিবর্তন, সামনে আরও: মার্কিন রাষ্ট্রদূত
ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট ক্রিস্টেনসন- ছবি: সংগৃহীত

ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট ক্রিস্টেনসন বলেছেন, ২০২৪ সালের আগস্টের পর থেকে বাংলাদেশে উল্লেখযোগ্য পরিবর্তন লক্ষ্য করা যাচ্ছে এবং সামনের দিনগুলোতে এই পরিবর্তনের ধারা অব্যাহত থাকবে বলে তিনি মনে করেন।

বুধবার (২১ জানুয়ারি) রাজধানীর ইএমকে সেন্টারে কয়েকজন গণমাধ্যমকর্মীর সঙ্গে মতবিনিময়কালে তিনি এসব কথা বলেন।

আসন্ন ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠেয় জাতীয় সংসদ নির্বাচন প্রসঙ্গে রাষ্ট্রদূত বলেন, নির্বাচনে যে দল বা জোটই বিজয়ী হোক না কেন, যুক্তরাষ্ট্র তাদের সঙ্গেই কাজ করবে। তিনি জোর দিয়ে বলেন, কে সরকার গঠন করবে—সে সিদ্ধান্ত একান্তই বাংলাদেশের জনগণের। এ বিষয়ে অন্য কোনো দেশের হস্তক্ষেপ বা বক্তব্য দেওয়ার অধিকার নেই।

যুক্তরাষ্ট্র ও বাংলাদেশের দ্বিপক্ষীয় সম্পর্ক নিয়ে আশাবাদ প্রকাশ করে ব্রেন্ট ক্রিস্টেনসন বলেন, দুই দেশের মধ্যে সহযোগিতার ব্যাপক সুযোগ রয়েছে। বিশেষ করে অর্থনীতি, বাণিজ্য, বিনিয়োগ ও নিরাপত্তা খাতে একসঙ্গে কাজ করার সম্ভাবনার কথা উল্লেখ করেন তিনি।

উল্লেখ্য, চলতি মাসের ১২ জানুয়ারি ব্রেন্ট ক্রিস্টেনসন ঢাকায় দায়িত্ব গ্রহণ করেন। পরে ১৫ জানুয়ারি তিনি রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের কাছে আনুষ্ঠানিকভাবে পরিচয়পত্র পেশ করেন। এর আগে ৯ জানুয়ারি মার্কিন পররাষ্ট্র দপ্তরে তিনি নতুন রাষ্ট্রদূত হিসেবে শপথ নেন।

সম্পাদক ও প্রকাশক | উইনিং গ্রুপের একটি প্রতিষ্ঠান।

© 2026 মুখপত্র। সর্বস্বত্ব সংরক্ষিত।