মুখপত্র
প্রিন্ট এর তারিখঃ ০৩ নভেম্বর, ২০২৬, ০৪:৩৪ এএম  ||  প্রকাশের তারিখঃ ২২ জানুয়ারি, ২০২৬, ১১:৪৭ এএম

‘দামান’ তারেক রহমানকে বরণে শ্বশুরবাড়িতে রান্না হচ্ছে ৪০ ডেগ আখনি

রাজনীতি
Sub Editor
‘দামান’ তারেক রহমানকে বরণে শ্বশুরবাড়িতে রান্না হচ্ছে ৪০ ডেগ আখনি
ছবি: সংগ্রহীত

 

সিলেটের দক্ষিণ সুরমার বিরাইমপুরে বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের শ্বশুরবাড়ি ‘মিনিস্টার’ বাড়িতে বুধবার বিকেলে বিশাল আখনি রান্নার প্রস্তুতি দেখা গেছে।

প্রধান বাবুর্চি মো. হাসু মিয়া জানান, প্রায় ১২ হাজার মানুষের জন্য ৪০ ডেগে রান্না হচ্ছে, যার জন্য ব্যবহার হয়েছে আটটি গরু ও ৩৪ বস্তা চাল। ৫০ জন বাবুর্চি রান্নায় অংশ নিচ্ছেন।

আজ রাতেই তারেক রহমান সিলেটে পৌঁছবেন। তিনি শাহজালাল ও শাহপরান (রহ.) মাজার জিয়ারত করবেন এবং শ্বশুরবাড়িতে পারিবারিক মোনাজাতে অংশ নেবেন। এরপর স্থানীয় নেতা-কর্মী ও এলাকাবাসীর জন্য খাবার পরিবেশিত হবে।

তারেক রহমানের শ্বশুরবাড়িতে প্রবেশের পথে বিভিন্ন তোরণ ও বিলবোর্ডে স্বাগত জানানো হয়েছে। পুকুরপাড়ে নিরাপত্তার জন্য সিসিটিভি ও আলোকসজ্জা করা হয়েছে। এলাকায় দীর্ঘদিন পর জামাইকে স্বাগত জানাতে পুরো প্রস্তুতি সম্পন্ন হয়েছে।

শুক্রবার বেলা ১১টায় তিনি সরকারি আলিয়া মাদ্রাসা মাঠে নির্বাচনী জনসভায় ভাষণ দেবেন। সভা শেষে তিনি সড়কপথে ঢাকায় ফেরার আগে মৌলভীবাজার ও হবিগঞ্জে আরও দুটি সভায় অংশ নেবেন।

সম্পাদক ও প্রকাশক | উইনিং গ্রুপের একটি প্রতিষ্ঠান।

© 2026 মুখপত্র। সর্বস্বত্ব সংরক্ষিত।