মুখপত্র
প্রিন্ট এর তারিখঃ ০৫ নভেম্বর, ২০২৬, ০৪:৪৬ পিএম  ||  প্রকাশের তারিখঃ ২২ জানুয়ারি, ২০২৬, ০৪:২১ পিএম

কাশ্মিরে ১০ ভারতীয় সেনা নিহত

আন্তর্জাতিক
Sub Editor
কাশ্মিরে ১০ ভারতীয় সেনা নিহত
ছবি: এনডিটিভি

ভারত নিয়ন্ত্রিত জম্মু-কাশ্মিরের দোদা জেলায় এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় অন্তত ১০ ভারতীয় সৈন্য নিহত এবং আরও ১০ জন আহত হয়েছেন।

দুর্ঘটনাটি বৃহস্পতিবার দেশটির সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে জানা গেছে।

স্থানীয় কর্মকর্তারা জানান, নিহত ও আহতরা বুলেটপ্রুফ গাড়ি “ক্যাসপি”তে করে এক অভিযানে যাচ্ছিলেন। ভাদেরওয়া-চাম্বা আন্তঃরাজ্য সড়কের খান্নি এলাকায় গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে গিরিখাতে পড়ে যায়।

জম্মু-কাশ্মিরের লেফটেন্যান্ট গভর্নর মনোজ সিনহা সামাজিক যোগাযোগমাধ্যমে বলেন, “দোদার এই দুর্ঘটনায় ভারতীয় সেনার সাহসী ১০ জওয়ানের মৃত্যুতে আমি গভীরভাবে শোকাহত। আহতদের সর্বোত্তম চিকিৎসা নিশ্চিত করতে নির্দেশনা দেওয়া হয়েছে।”

তিনি আরও বলেন, এই দুঃসময়ে পুরো জাতি নিহত ও আহত সেনাদের পরিবারগুলোর পাশে আছে এবং তাদের সর্বোচ্চ সম্মান জানানো হবে। আহতদের বিমানযোগে হাসপাতালে নেওয়া হয়েছে।

সম্পাদক ও প্রকাশক | উইনিং গ্রুপের একটি প্রতিষ্ঠান।

© 2026 মুখপত্র। সর্বস্বত্ব সংরক্ষিত।