মুখপত্র
প্রিন্ট এর তারিখঃ ০৩ নভেম্বর, ২০২৬, ০২:২১ এএম  ||  প্রকাশের তারিখঃ ২৩ জানুয়ারি, ২০২৬, ১২:১৭ এএম

ওয়াজ মাহফিল শেষে ফেরার পথে বিএনপি নেতাকে গুলি

রাজনীতি
Sub Editor
ওয়াজ মাহফিল শেষে ফেরার পথে বিএনপি নেতাকে গুলি
হাসান মোল্লা - ছবি: সংগ্রহীত

কেরানীগঞ্জের হযরতপুর ইউনিয়নের বিএনপির সাধারণ সম্পাদক হাসান মোল্লা মাহফিল থেকে ফেরার পথে দুর্বৃত্তদের গুলিতে আহত হয়েছেন।

ঘটনার সময় বৃহস্পতিবার (২২ জানুয়ারি) রাত ৯টার দিকে হযরতপুর ইউনিয়নের জগন্নাথপুর গ্রামের ৯ নম্বর ওয়ার্ডে ঢালিকান্দি বিএনপির কার্যালয়ের সামনে তিনি অবস্থান করছিলেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, কার্যালয়ের সামনে থাকা অবস্থায় হঠাৎই দুর্বৃত্তরা হাসান মোল্লাকে লক্ষ্য করে গুলি চালিয়ে দ্রুত পালিয়ে যায়। স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে ঢাকার স্কয়ার হাসপাতালে নিয়ে যান।

কেরানীগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এম সাইফুল আলম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, “হাসান মোল্লা গুলিবিদ্ধ হয়েছেন। উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকায় নেওয়া হচ্ছে। আমরা জানতে পেরেছি, তিনি ওয়াজ মাহফিল থেকে ফেরার পথে ঢালিকান্দি এলাকায় পৌঁছালে এই হামলা হয়। আমরা বিষয়টি খতিয়ে দেখছি।”

এ ঘটনায় স্থানীয় প্রশাসন তদন্ত শুরু করেছে এবং দুর্বৃত্তদের শনাক্ত ও গ্রেপ্তারের চেষ্টা চলছে। আহত হাসান মোল্লার শারীরিক অবস্থা হাসপাতালে স্থিতিশীল বলে জানিয়েছে পরিবার।

সম্পাদক ও প্রকাশক | উইনিং গ্রুপের একটি প্রতিষ্ঠান।

© 2026 মুখপত্র। সর্বস্বত্ব সংরক্ষিত।