মুখপত্র
প্রিন্ট এর তারিখঃ ০৩ নভেম্বর, ২০২৬, ০২:২১ এএম  ||  প্রকাশের তারিখঃ ২৩ জানুয়ারি, ২০২৬, ১২:৫৭ এএম

যে দেশের টাকা লুটেনি, সেই স্বাধীনতার শক্তি: মাসুদ সাঈদী

রাজনীতি
Sub Editor
যে দেশের টাকা লুটেনি, সেই স্বাধীনতার শক্তি: মাসুদ সাঈদী
পিরোজপুর-১ আসনের জামায়াত প্রার্থী মাসুদ সাঈদী - ছবি: সংগ্রহীত

 

পিরোজপুর-১ আসনের জামায়াত প্রার্থী মাসুদ সাঈদী বলেছেন, তার পিতা আল্লামা সাঈদী সরকারি বরাদ্দকৃত অর্থের কাজগুলো বই আকারে ছাপিয়ে জনগণের হাতে পৌঁছে দিয়েছিলেন।

বৃহস্পতিবার (২২ জানুয়ারি) বিকেলে নাজিরপুর উপজেলার শ্রীরামকাঠী বন্দর বাজারে নির্বাচনী জনসভায় তিনি প্রধান অতিথি হিসেবে এসব কথা বলেন।

মাসুদ সাঈদী বলেন, “আমার পিতার মতো সৎ ও সাহসী কেউ এই সাহস দেখাতে পারেননি। যা দেশের টাকা লুটপাট করে করা হয়নি, সেটাই স্বাধীনতার পক্ষের শক্তি।” তিনি আরও বলেন, “আমি আল্লামা সাঈদীর সন্তান। তার রক্ত আমার শরীরে। আমি পিতার মতো জনগণের হাতে কাজের হিসাব বই আকারে তুলে দেব, ইনশাআল্লাহ।”

তিনি তার নিজস্ব পরিচয় দিয়ে বলেন, “আমি আগে উপজেলা চেয়ারম্যান ছিলাম। একটি টাকারও দুর্নীতি আমি করিনি। এখন ভোটাররা নির্ধারণ করবেন কে দুর্নীতিবাজ, কে ভালো মানুষ এবং কে আসল দেশপ্রেমিক।”

মাসুদ সাঈদী আরও বলেন, “আমরা সবাইকে নিয়ে একটি সুন্দর দেশ গড়তে চাই। যেখানে দুর্নীতি থাকবে না, জনগণের অর্থ সঠিকভাবে ব্যয় হবে এবং নেতারা পকেট ভারী করবে না। চাঁদাবাজি, সন্ত্রাস বা দুর্নীতি কোথাও থাকবে না।”

জনসভায় উপস্থিত ছিলেন শ্রীরামকাঠী ইউনিয়ন জামায়াতে ইসলামের সভাপতি কাজী মোসলেহ উদ্দিন, সেক্রেটারি মো. মোস্তাফিজুর রহমান, জেলা সেক্রেটারি অধ্যক্ষ জহিরুল হক, উপজেলা আমির মাওলানা আব্দুর রাজ্জাক, ইমাম সমিতির সভাপতি হাফেজ হাবিবুল্লাহ্ বেলালী, সাবেক সভাপতি হাফেজ হারুন অর রশিদ ও হিন্দু শাখার উপজেলা সভাপতি প্রভাষক প্রদীপ কুমার হালদার প্রমুখ।

সম্পাদক ও প্রকাশক | উইনিং গ্রুপের একটি প্রতিষ্ঠান।

© 2026 মুখপত্র। সর্বস্বত্ব সংরক্ষিত।