মুখপত্র
প্রিন্ট এর তারিখঃ ০২ নভেম্বর, ২০২৬, ০৩:৪৪ পিএম  ||  প্রকাশের তারিখঃ ২৫ জানুয়ারি, ২০২৬, ০১:২০ এএম

ভারতের প্রজাতন্ত্র দিবসের সংবর্ধনায় জামায়াত নেতারা

আন্তর্জাতিক
Sub Editor
ভারতের প্রজাতন্ত্র দিবসের সংবর্ধনায় জামায়াত নেতারা
ছবি: সংগ্রহীত

ভারতের ৭৭তম প্রজাতন্ত্র দিবস উপলক্ষে ঢাকায় এক জাঁকজমকপূর্ণ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করে ভারতীয় হাইকমিশন।

শনিবার (২৪ জানুয়ারি) সন্ধ্যায় রাজধানীর রেডিসন ব্লু ওয়াটার গার্ডেন হোটেলে আয়োজিত এ অনুষ্ঠানে বাংলাদেশ জামায়াতে ইসলামীর শীর্ষ নেতারা অংশ নেন।

অনুষ্ঠানে বিভিন্ন দেশের রাষ্ট্রদূত ও কূটনীতিক, রাজনৈতিক ব্যক্তিত্ব, অবসরপ্রাপ্ত সামরিক কর্মকর্তা, সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তা এবং সিভিল সোসাইটির বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

ভারতীয় হাইকমিশনার প্রণয় ভার্মা ও তার সহধর্মিণী মানু ভার্মার আমন্ত্রণে অনুষ্ঠানে যোগ দেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল ও সাবেক সংসদ সদস্য মিয়া গোলাম পরওয়ার এবং দলের কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য মোবারক হোসাইন।

এ সময় হাইকমিশনার প্রণয় ভার্মা মিয়া গোলাম পরওয়ারকে স্বাগত জানান। মিয়া গোলাম পরওয়ার বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমানের পক্ষ থেকে ভারতের জনগণকে শুভেচ্ছা জানান এবং তাদের শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনা করেন।

 

সম্পাদক ও প্রকাশক | উইনিং গ্রুপের একটি প্রতিষ্ঠান।

© 2026 মুখপত্র। সর্বস্বত্ব সংরক্ষিত।