ক্ষমতায় এলে নোয়াখালীকে বিভাগ করার অঙ্গীকার জামায়াতের
নিউজ ডেস্ক
নোয়াখালীকে বিভাগ ঘোষণা এবং সিটি করপোরেশন গঠনের দাবি পর্যায়ক্রমে বাস্তবায়নের আশ্বাস দিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। তিনি বলেন, ক্ষমতায় যেতে পারলে ন্যায় ও ইনসাফের ভিত্তিতে নোয়াখালীবাসীর প্রাণের দাবিগুলো বাস্তব রূপ পাবে, ইনশাআল্লাহ।
শুক্রবার (৩০ জানুয়ারি) দুপুরে নোয়াখালী জিলা স্কুল মাঠে ১১ দলীয় জোট আয়োজিত নির্বাচনি জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
ডা. শফিকুর রহমান জানান, নোয়াখালী বিভাগ ও সিটি করপোরেশনের পাশাপাশি হাতিয়া, কোম্পানীগঞ্জ ও সুবর্ণচর এলাকায় নদীভাঙন রোধে কার্যকর ব্যবস্থা নেওয়া হবে। এছাড়া কোম্পানীগঞ্জ-ছোট ফেনী নদীতে ক্লোজার নির্মাণ এবং সোনাপুর থেকে হাতিয়া চেয়ারম্যানঘাট পর্যন্ত রেলপথ সম্প্রসারণের পরিকল্পনার কথাও তুলে ধরেন তিনি।
জামায়াত আমির বলেন, যারা দেশকে ভালোবাসতে পেরেছে এবং সেই ভালোবাসার প্রমাণ দিয়েছে, তাদের হাতেই দেশ নিরাপদ থাকে। আর যারা সেই ভালোবাসা দেখাতে ব্যর্থ, তারা নানা অনিয়ম ও অপকর্মে জড়িয়ে পড়ে। এমনদের হাতে দেশ গেলে জনগণের নিরাপত্তা আরও হুমকির মুখে পড়ে।
তিনি আরও বলেন, দেশের মানুষ এখন সচেতন। ন্যায় ও ইনসাফের পক্ষে সারা দেশে একটি গণজাগরণ তৈরি হয়েছে। বিশেষ করে জুলাই আন্দোলনের চেতনায় উদ্বুদ্ধ তরুণ সমাজ ১৩ তারিখের পর নতুন বাংলাদেশ দেখার প্রত্যাশায় রয়েছে। যুবসমাজ সিদ্ধান্ত নিয়েছে—তারা আধিপত্যবাদের পক্ষে নয়, বরং এর বিরুদ্ধে যারা দৃঢ় অবস্থান নিয়েছে তাদের পাশেই থাকবে।
সমাবেশে তিনি নোয়াখালীর ছয়টি সংসদীয় আসনে জামায়াত ও ১১ দলীয় জোটের প্রার্থীদের ভোট দিয়ে বিজয়ী করার আহ্বান জানান। পরে তিনি সংশ্লিষ্ট আসনের প্রার্থীদের প্রতীক তুলে ধরে জনতার সঙ্গে পরিচয় করিয়ে দেন।
আরও পড়ুন
আপনার ব্যবসার প্রসারে আমাদের জনপ্রিয় নিউজ ওয়েবসাইটে বিজ্ঞাপন দিন!
আপনার ব্যবসার প্রসারে আমাদের জনপ্রিয় নিউজ ওয়েবসাইটে বিজ্ঞাপন দিন!
সংবাদটি শেয়ার করুন
প্রিয়জন ও সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন
সোশ্যাল মিডিয়ায় সরাসরি শেয়ার:
লিংক কপি করুন:
ক্যামেরা দিয়ে স্ক্যান করে খবরটি মোবাইলে খুলুন