|
|
সোমবার, ০২ নভেম্বর, ২০২৬, ১৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি। সর্বস্বত্ব মুখপত্র কর্তৃক সংরক্ষিত

বিজ্ঞাপন | ব্যানার স্পট

আপনার ব্যবসার প্রসারে আমাদের জনপ্রিয় নিউজ ওয়েবসাইটে বিজ্ঞাপন দিন!

বিজ্ঞাপন দিন →

ইসলামের লেবাসে রাজনীতি- জামায়াতের রাজনীতিতে ইসলাম নেই চরমোনাই পীর

নিউজ ডেস্ক

প্রকাশ : ০২ ফেব্রুয়ারি, ২০২৬, ০৭:২০ পিএম
৮ পঠিত
00:00
00:00
ইসলামের লেবাসে রাজনীতি- জামায়াতের রাজনীতিতে ইসলাম নেই চরমোনাই পীর
সোমবার বিকেলে ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে এক নির্বাচনী জনসভায় বক্তব্য দেন চরমোনাই পীর রেজাউল করীম - ছবি: সংগ্রহীত

ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির ও চরমোনাই পীর মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম বলেছেন, দেশে ইসলামী পরিচয় ব্যবহার করা একটি রাজনৈতিক দল রয়েছে, যার নাম জামায়াতে ইসলামী। তবে ওই দলের বক্তব্য ও কর্মকাণ্ডে প্রকৃত ইসলামের কোনো প্রতিফলন নেই।

সোমবার বিকেলে ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত এক নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

জামায়াতের সমালোচনা করে চরমোনাই পীর বলেন, তারা ইসলামের নাম ব্যবহার করলেও বাস্তবে কখনোই একটি প্রকৃত ইসলামী দল নয়। বরং নিজেদের স্বার্থে ভিন্ন দেশের এজেন্ডা বাস্তবায়নে তারা কাজ করছে বলেও অভিযোগ করেন তিনি।

তিনি বলেন, ইসলামী আন্দোলন বাংলাদেশ একা নয়, দেশের সাধারণ জনগণ তাদের সঙ্গে রয়েছে। জনগণের দোয়া ও সমর্থনে দলটি এককভাবে ২৭৮টি আসনে নির্বাচনে অংশ নিচ্ছে বলে জানান তিনি।

রেজাউল করীম আরও বলেন, অতীতের সরকারগুলোর সময়কার জেল-জুলুম, দুর্নীতি, অন্যায়-অত্যাচার, অপশাসন ও বিদেশে অর্থ পাচারের মতো সমস্যাগুলো থেকে মুক্তি পেতে হলে দেশে ইসলামী শাসনব্যবস্থা প্রতিষ্ঠা জরুরি। তার মতে, শরিয়াহ আইনের ভিত্তিতে রাষ্ট্র পরিচালনা না হলে মুসলমান সংখ্যাগরিষ্ঠ এই দেশে প্রকৃত শান্তি আসবে না।

জনসভায় সভাপতিত্ব করেন ইসলামী আন্দোলন বাংলাদেশের নবীনগর উপজেলা শাখার সভাপতি মাওলানা জসিমউদ্দিন সরকার। এতে আরও বক্তব্য দেন দলের কেন্দ্রীয় প্রেসিডিয়াম সদস্য অধ্যাপক মাহবুবুর রহমান, সহকারী মহাসচিব আহম্মদ আব্দুল্লাহ ইউসুফ, সাবেক উপজেলা চেয়ারম্যান জিয়াউল হক সরকার, সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান মাওলানা মেহেদী হাসান, মাওলানা হাবিবুর রহমান মির্জা, মাওলানা আব্দুল মতিনসহ অন্যান্য নেতারা।

বিজ্ঞাপন | ব্যানার স্পট

আপনার ব্যবসার প্রসারে আমাদের জনপ্রিয় নিউজ ওয়েবসাইটে বিজ্ঞাপন দিন!

বিজ্ঞাপন দিন →