|
|
সোমবার, ০২ নভেম্বর, ২০২৬, ১৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি। সর্বস্বত্ব মুখপত্র কর্তৃক সংরক্ষিত

বিজ্ঞাপন | ব্যানার স্পট

আপনার ব্যবসার প্রসারে আমাদের জনপ্রিয় নিউজ ওয়েবসাইটে বিজ্ঞাপন দিন!

বিজ্ঞাপন দিন →

রাউজানে যুবদল কর্মীকে প্রকাশ্যে গুলি করে হত্যা

নিউজ ডেস্ক

প্রকাশ : ২৬ ফেব্রুয়ারি, ২০২৬, ১২:৩৮ এএম
১৩ পঠিত
00:00
00:00
রাউজানে যুবদল কর্মীকে প্রকাশ্যে গুলি করে হত্যা
নিহত মুহাম্মদ আবদুল মজিদ - ছবি: সংগৃহীত

চট্টগ্রামের রাউজান উপজেলায় আবারও হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে। এবার প্রকাশ্যে গুলিতে প্রাণ হারিয়েছেন যুবদলের এক কর্মী। সংসদ নির্বাচনের পর উপজেলায় এটি প্রথম হত্যার ঘটনা হলেও, গত দেড় বছরে ধারাবাহিক খুন-সন্ত্রাসে এলাকাটি ব্যাপকভাবে আলোচিত।

বুধবার (২৫ ফেব্রুয়ারি) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে উপজেলার পূর্ব গুজরা ইউনিয়নের অলিমিয়াহাট বাজার এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত মুহাম্মদ আবদুল মজিদ (৫০) অলিমিয়াহাট বাজার এলাকার বাসিন্দা এবং পূর্ব গুজরা ইউনিয়ন যুবদলের কর্মী হিসেবে পরিচিত ছিলেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, সন্ধ্যায় হেঁটে বাড়ি ফেরার পথে মোটরসাইকেলে করে আসা মুখোশধারী একদল সশস্ত্র যুবক তাকে লক্ষ্য করে গুলি চালায়। গুলিবিদ্ধ অবস্থায় স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে রাউজান উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

রাউজান থানার অফিসার ইনচার্জ (ওসি) সাজেদুল ইসলাম ঘটনাটি নিশ্চিত করে জানান, জড়িতদের শনাক্ত করে গ্রেপ্তারের চেষ্টা চলছে।

উল্লেখ্য, ২০২৪ সালের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর থেকে রাউজানে এ পর্যন্ত ২১টি হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে। বিভিন্ন গণমাধ্যমের তথ্য অনুযায়ী, নিহতদের মধ্যে অন্তত ১২ জন বিএনপির রাজনীতির সঙ্গে সম্পৃক্ত ছিলেন।

বিজ্ঞাপন | ব্যানার স্পট

আপনার ব্যবসার প্রসারে আমাদের জনপ্রিয় নিউজ ওয়েবসাইটে বিজ্ঞাপন দিন!

বিজ্ঞাপন দিন →