মালয়েশিয়ায় কর্মী পাঠাতে বাংলাদেশের ২৫ এজেন্সির তালিকা প্রকাশ
নিউজ ডেস্ক
বাংলাদেশ থেকে মালয়েশিয়ায় কর্মী নিয়োগের জন্য ২৫টি রিক্রুটিং এজেন্সির তালিকা প্রকাশ করেছে দেশটির বিদেশি কর্মী ব্যবস্থাপনা প্ল্যাটফর্ম ফরেন ওয়ার্কার্স সেন্ট্রালাইজড ম্যানেজমেন্ট সিস্টেম (FWCMS)। প্ল্যাটফর্মটির ওয়েবসাইটে প্রকাশিত ‘Registered Recruitment Agencies’ তালিকায় বাংলাদেশি এসব প্রতিষ্ঠানের নাম রয়েছে।
FWCMS-এর প্রকাশিত তালিকা অনুযায়ী, বাংলাদেশ থেকে মালয়েশিয়ায় কর্মী পাঠানোর জন্য নিবন্ধিত ২৫টি রিক্রুটিং এজেন্সি হলো—
১. Bangladesh One Overseas Ltd
২. Bengal Human Resources Development
৩. General Trading Company
৪. M/S United Gulf Services
৫. Annesa Air International
৬. Att-Taqwa Overseas Ltd
৭. Earth-Smart Bangladesh Ltd
৮. Khan Jahan Ali Overseas
৯. M/S Al-Shupto Overseas
১০. Motherland Overseas Ltd
১১. Rifa International
১২. Vely Trade International
১৩. A-Plus International
১৪. Al-Hayat Overseas
১৫. Bhaluka Overseas
১৬. Brothers Trading & Contracting Ltd
১৭. Chandpur International
১৮. Country Employment Agency
১৯. Goodness Services Limited
২০. Jewel Rinku Enterprise
২১. M/S Satkhira International
২২. Mangrove Career Link
২৩. Neighbour Associates Ltd
২৪. Tania Trade International
২৫. The Anchor Care Global Migration
দীর্ঘদিন পর সম্ভাবনার নতুন আলোচনা
২০২৪ সালের ৩১ মে বাংলাদেশি কর্মীদের জন্য মালয়েশিয়ার শ্রমবাজার বন্ধ হয়ে যায়। নির্ধারিত সময়ের মধ্যে দেশটিতে যেতে না পারায় ওই সময় হাজারো কর্মী ভোগান্তিতে পড়েন। অনেকের ভিসা ও টিকিট থাকার পরও মালয়েশিয়ায় যাওয়া সম্ভব হয়নি।
এরপর বিভিন্ন সময়ে কূটনৈতিক ও সরকারি পর্যায়ে উদ্যোগ নেওয়া হলেও বাংলাদেশি কর্মীদের জন্য দেশটির শ্রমবাজার পুনরায় চালু করা সম্ভব হয়নি।
সম্প্রতি মালয়েশিয়ার শ্রমবাজার নিয়ে নতুন করে আশার আলো দেখা দিয়েছে। বিশেষ করে বাংলাদেশ থেকে কর্মী নেওয়ার ক্ষেত্রে FWCMS-এর ওয়েবসাইটে ২৫টি রিক্রুটিং এজেন্সির নাম প্রকাশের পর বিষয়টি নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে।
তবে তালিকা প্রকাশ করা হলেও কবে থেকে কর্মী পাঠানো শুরু হবে, কী প্রক্রিয়ায় কর্মী নির্বাচন করা হবে এবং এসব এজেন্সির মাধ্যমে নিয়োগের বিস্তারিত শর্ত কী হবে—তা এখনো স্পষ্ট নয়।
এদিকে বাংলাদেশের সব বৈধ রিক্রুটিং এজেন্সির জন্য মালয়েশিয়ার শ্রমবাজার উন্মুক্ত করার দাবি জানিয়ে আসছে জনশক্তি রপ্তানিকারকদের সংগঠন বায়রার একাংশ। ফলে শুধু ২৫টি এজেন্সিকে তালিকাভুক্ত করার বিষয়টি নিয়েও সংশ্লিষ্টদের মধ্যে আলোচনা চলছে।
মালয়েশিয়ার শ্রমবাজার আনুষ্ঠানিকভাবে কবে খুলবে এবং বাংলাদেশ থেকে কর্মী পাঠানোর প্রক্রিয়া কখন শুরু হবে—এখন সেদিকেই তাকিয়ে রয়েছেন সম্ভাব্য অভিবাসনপ্রত্যাশীরা।
আরও পড়ুন
আপনার ব্যবসার প্রসারে আমাদের জনপ্রিয় নিউজ ওয়েবসাইটে বিজ্ঞাপন দিন!
আপনার ব্যবসার প্রসারে আমাদের জনপ্রিয় নিউজ ওয়েবসাইটে বিজ্ঞাপন দিন!
সংবাদটি শেয়ার করুন
প্রিয়জন ও সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন
সোশ্যাল মিডিয়ায় সরাসরি শেয়ার:
লিংক কপি করুন:
ক্যামেরা দিয়ে স্ক্যান করে খবরটি মোবাইলে খুলুন