|
|
সোমবার, ০২ নভেম্বর, ২০২৬, ১৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি। সর্বস্বত্ব মুখপত্র কর্তৃক সংরক্ষিত

বিজ্ঞাপন | ব্যানার স্পট

আপনার ব্যবসার প্রসারে আমাদের জনপ্রিয় নিউজ ওয়েবসাইটে বিজ্ঞাপন দিন!

বিজ্ঞাপন দিন →

ঠুনকো অজুহাতে’ আখতারুজ্জামানকে গ্রেপ্তারের অভিযোগ জামায়াতের

নিউজ ডেস্ক

প্রকাশ : ০২ অক্টোবর, ২০২৬, ০৯:০১ পিএম
৩৭ পঠিত
00:00
00:00
ঠুনকো অজুহাতে’ আখতারুজ্জামানকে গ্রেপ্তারের অভিযোগ জামায়াতের
আখতারুজ্জামান রঞ্জনের গ্রেপ্তারের প্রতিবাদে জামায়াতের বিক্ষোভ-ছবি: সংগৃহীত

জামায়াত নেতা মোহাম্মদ আখতারুজ্জামান রঞ্জনকে ‘ঠুনকো অজুহাতে’ গ্রেপ্তার করা হয়েছে বলে অভিযোগ করেছে জামায়াতে ইসলামী। তার বিরুদ্ধে দায়ের করা মামলা ও গ্রেপ্তারের প্রতিবাদ জানিয়েছে দলটি।

শুক্রবার সন্ধ্যায় ঢাকার ক্যান্টনমেন্ট এলাকার বাসা থেকে রঞ্জনকে গ্রেপ্তার করে গোয়েন্দা পুলিশ। পরে এক বিবৃতিতে জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার এ ঘটনার প্রতিবাদ জানান।

বিবৃতিতে তিনি বলেন, শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আখতারুজ্জামানসহ অনেক যাত্রী যে ভোগান্তির মুখে পড়েছেন, তা নিরপেক্ষভাবে তদন্ত করা প্রয়োজন। একই সঙ্গে যাত্রী হয়রানি ও বিমানবন্দরের অব্যবস্থাপনার জন্য দায়ীদের শনাক্ত করে ব্যবস্থা নেওয়ার দাবি জানান তিনি।

বিমানবন্দরের নির্বাহী পরিচালককে হুমকি এবং নিরাপত্তা সুপারভাইজারকে মারধরের অভিযোগে শুক্রবার ভোররাতে বিমানবন্দর থানায় মামলা করা হয়। মামলার প্রায় ১৫ ঘণ্টা পর সন্ধ্যায় রঞ্জনকে গ্রেপ্তার করা হয়।

এর আগে বৃহস্পতিবার সকালে মদিনা থেকে আসা বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইটের ওমরাহ যাত্রীদের জমজমের পানি সরবরাহে দেরি হওয়াকে কেন্দ্র করে রঞ্জনের সঙ্গে বিমানবন্দর কর্মকর্তাদের উত্তপ্ত বাক্যবিনিময়ের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে।

ভিডিওতে তাকে বিমানবন্দরের নির্বাহী পরিচালককে উদ্দেশ করে হুমকিসূচক বক্তব্য দিতে দেখা যায়।

মামলাটি করেন বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) নিরাপত্তা কর্মকর্তা শাহরিয়ার আলম সজিব। মামলায় রঞ্জনের বিরুদ্ধে বিমানবন্দরের নির্বাহী পরিচালককে হুমকি এবং নিরাপত্তাকর্মীর সঙ্গে মারামারির অভিযোগ আনা হয়েছে।

জামায়াতে ইসলামীর নির্বাহী পরিষদের সদস্য ও ঢাকা মহানগর উত্তর শাখার আমির মোহাম্মদ সেলিম উদ্দিনও রঞ্জনের গ্রেপ্তারের প্রতিবাদ জানিয়েছেন।

তিনি অভিযোগ করেন, একজন বীর মুক্তিযোদ্ধা ও প্রবীণ সাবেক সংসদ সদস্য বিমানবন্দরের অব্যবস্থাপনা নিয়ে কথা বলার পর তার বিরুদ্ধে দ্রুত মামলা ও গ্রেপ্তারের ঘটনা উদ্বেগজনক। তার ভাষ্য, বিমানবন্দরে ভিআইপি ও সংসদ সদস্যসহ যাত্রীদের দীর্ঘ সময় লাইনে দাঁড়িয়ে ভোগান্তিতে পড়তে হয়েছে।

সেলিম উদ্দিন অবিলম্বে মামলা প্রত্যাহার করে রঞ্জনকে মুক্তি দেওয়ার দাবি জানান।

এদিকে রঞ্জনের বিরুদ্ধে মামলা ও গ্রেপ্তারের প্রতিবাদে শুক্রবার বিকেলে বিক্ষোভ মিছিল করেছে জামায়াতে ইসলামী ঢাকা মহানগর উত্তর। উত্তরা জসিম উদ্দিন সড়ক থেকে মিছিলটি বের হয়ে বিমানবন্দর সড়কে গিয়ে সমাবেশে মিলিত হয়। কেন্দ্রীয় মজলিসে শূরার সদস্য ও মহানগরীর সহকারী সেক্রেটারি ইয়াসিন আরাফাত এতে নেতৃত্ব দেন।

বিজ্ঞাপন | ব্যানার স্পট

আপনার ব্যবসার প্রসারে আমাদের জনপ্রিয় নিউজ ওয়েবসাইটে বিজ্ঞাপন দিন!

বিজ্ঞাপন দিন →