সারের ডিলার নিয়োগে অনিয়মের অভিযোগ তদন্তের নির্দেশ সংসদীয় কমিটির
অনলাইন ডেস্ক
সারের ডিলার নিয়োগ প্রক্রিয়ায় দেশের বিভিন্ন স্থানে যে অনিয়ম ও অসংগতির অভিযোগ উঠেছে, তা গুরুত্বের সঙ্গে খতিয়ে দেখার সুপারিশ করেছে কৃষি মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি। সোমবার (২৬ অক্টোবর) জাতীয় সংসদ ভবনে অনুষ্ঠিত কমিটির দ্বিতীয় বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়। মো. শাহাদাত হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত এই বৈঠকে সারের মজুত, বিতরণ ও ডিলারশিপের সার্বিক ব্যবস্থাপনার বিষয়টি নিয়ে আলোচনা করা হয়। এতে সভাপতিত্ব করেন মো. শাহাদাত হোসেন।
কমিটির সদস্য মো. মোস্তাফিজুর রহমানের প্রস্তাবের প্রেক্ষিতে সার বিতরণ ও অবৈধ মজুতসহ অন্যান্য অনিয়মের বিষয়টি সরেজমিনে যাচাই করার সিদ্ধান্ত হয়েছে। এ লক্ষ্যে মো. মোস্তাফিজুর রহমানকে আহ্বায়ক করে তিন সদস্যবিশিষ্ট একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। কমিটির অন্য সদস্যরা হলেন মো. রোকন উদ্দীন বাবুল এবং মোছা. সাবিরা সুলতানা।
বৈঠকে সুনির্দিষ্ট নির্দেশনা দেওয়া হয়েছে যে, যেসব এলাকায় ডিলারশিপের চুক্তি এখনো সম্পাদিত হয়নি, অভিযোগ নিষ্পত্তি না হওয়া পর্যন্ত সেসব ক্ষেত্রে চুক্তি স্বাক্ষর স্থগিত রাখতে হবে। আর যেসব ডিলারশিপ এরই মধ্যে চূড়ান্ত হয়েছে, সেখানে ওঠা অভিযোগগুলো তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলা হয়েছে। বিশেষ করে লালমনিরহাট, বরগুনা, সাতক্ষীরা, ফরিদপুর, নওগাঁ ও যশোর জেলার ডিলার নিয়োগে পাওয়া অভিযোগগুলোকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে তদন্তের নির্দেশনা দেওয়া হয়েছে।
বৈঠকে কৃষিমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ ছাড়াও কমিটির সদস্য মো. শহিদুল ইসলাম, মো. মুজিবুর রহমান চৌধুরী, মো. গোলাম রছুলসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন। এছাড়া কৃষি মন্ত্রণালয়ের সচিব, বিভিন্ন দপ্তরের মহাপরিচালক ও সংসদ সচিবালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা বৈঠকে অংশ নেন।
আরও পড়ুন
আপনার ব্যবসার প্রসারে আমাদের জনপ্রিয় নিউজ ওয়েবসাইটে বিজ্ঞাপন দিন!
আপনার ব্যবসার প্রসারে আমাদের জনপ্রিয় নিউজ ওয়েবসাইটে বিজ্ঞাপন দিন!
সংবাদটি শেয়ার করুন
প্রিয়জন ও সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন
সোশ্যাল মিডিয়ায় সরাসরি শেয়ার:
লিংক কপি করুন:
ক্যামেরা দিয়ে স্ক্যান করে খবরটি মোবাইলে খুলুন