৪ দিন গ্যাস সরবরাহ বন্ধের খবরটি গুজব, জানাল পেট্রোবাংলা
মুখপত্র অনলাইন ডেস্ক
সামাজিক যোগাযোগমাধ্যমে সম্প্রতি ছড়িয়ে পড়েছে যে, আগামী চার দিন সারা দেশে গ্যাস সরবরাহ পুরোপুরি বন্ধ থাকবে। তবে রাষ্ট্রীয় মালিকানাধীন বাংলাদেশ তেল, গ্যাস ও খনিজসম্পদ কর্পোরেশন (পেট্রোবাংলা) এই তথ্যকে সম্পূর্ণ ভিত্তিহীন ও গুজব বলে নিশ্চিত করেছে। এক মহল কিছু সংবাদমাধ্যমের ফটোকার্ড ব্যবহার করে এই বিভ্রান্তিমূলক তথ্য প্রচার করছে, যা জনমনে আতঙ্ক তৈরির একটি অপচেষ্টা বলে সংস্থাটির পক্ষ থেকে জানানো হয়। ৪ দিন দেশে গ্যাস সরবরাহ বন্ধ থাকবে— সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে এমন খবর।
মঙ্গলবার (৩ নভেম্বর) পেট্রোবাংলার উপমহাব্যবস্থাপক (জনসংযোগ) তারিকুল ইসলাম খান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ বিষয়ে স্পষ্ট ব্যাখ্যা দেওয়া হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, কক্সবাজারের মহেশখালীতে সামিট এলএনজি টার্মিনালে জরুরি রক্ষণাবেক্ষণ কাজ চলায় রিগ্যাসিফিকেশন কার্যক্রম সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে। এই রক্ষণাবেক্ষণ কাজের জন্য আগামী চার দিন দৈনিক গ্যাস সরবরাহ ২ হাজার ৫৭০ মিলিয়ন ঘনফুট থেকে হ্রাস পেয়ে ২ হাজার ২৫০ মিলিয়ন ঘনফুটে নেমে আসতে পারে।
পেট্রোবাংলা জানিয়েছে, গ্যাস সরবরাহ বন্ধ হচ্ছে না, বরং কিছুটা কমছে। এর ফলে বিভিন্ন এলাকায় গ্যাসের চাপের স্বল্পতা দেখা দিতে পারে। তাই জনসাধারণকে বিভ্রান্ত না হয়ে গুজবে কান না দেওয়ার জন্য পেট্রোবাংলা বিশেষ অনুরোধ জানিয়েছে। এ পরিস্থিতিতে জনগণকে কোনো ধরনের গুজবে বিভ্রান্ত না হওয়ার অনুরোধ জানিয়েছে পেট্রোবাংলা।
আরও পড়ুন
আপনার ব্যবসার প্রসারে আমাদের জনপ্রিয় নিউজ ওয়েবসাইটে বিজ্ঞাপন দিন!
আপনার ব্যবসার প্রসারে আমাদের জনপ্রিয় নিউজ ওয়েবসাইটে বিজ্ঞাপন দিন!
সংবাদটি শেয়ার করুন
প্রিয়জন ও সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন
সোশ্যাল মিডিয়ায় সরাসরি শেয়ার:
লিংক কপি করুন:
ক্যামেরা দিয়ে স্ক্যান করে খবরটি মোবাইলে খুলুন