ভোটারদের সঙ্গে লাইনে দাঁড়িয়ে ভোট দিলেন শিক্ষামন্ত্রী
অনলাইন ডেস্ক
প্রকাশ : ০৭ জানুয়ারি, ২০২৪, ১০:৪৬ এএম
শুনুন
00:00
আরও পড়ুন
ফলো করুন
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে চাঁদপুর সদর উপজেলার রামপুর ইউনিয়নের কামরাঙ্গা ফাজিল মাদরাসা কেন্দ্রে বেশ কিছু সময় লাইনে দাঁড়িয়ে ভোট দিয়েছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। রোববার (৭ জানুয়ারি) দুপুরে নিজ গ্রাম রাঢ়ীরচর এলাকার এ কেন্দ্রে ভোট দিতে যান তিনি।
এসময় মন্ত্রী নিজ এলাকার মহিলা ভোটারদের সঙ্গে কথা বলেন এবং তাদের খোঁজখবর নেন।
ভোট দেওয়ার পর মন্ত্রী সাংবাদিকদের বলেন, বিএনপি-জামায়াত নানা ষড়যন্ত্র করে এবং গাড়িতে আগুন দিয়ে মানুষ পুড়িয়ে হত্যা করে নির্বাচন বানচাল করার চেষ্টা করেছে।
কিন্তু বাংলাদেশের মানুষ গণতন্ত্রে বিশ্বাসী, তারা আজ উৎসবমুখর পরিবেশে ভোট দিয়েছে।
তিনি বলেন, গত ১৫ বছর নির্বাচনী এলাকার জনগণ আমাকে ভোট দিয়ে তাদের সেবা করার সুযোগ দিয়েছে। আমি সাধ্যমতো উন্নয়ন করার চেষ্টা করেছি। আশা করছি, এবারও লোকজন আমাকে নির্বাচিত করে সেবা করার সুযোগ দেবে, ভোটারদের প্রতি আমার সেই দৃঢ় বিশ্বাস আছে।
আরও পড়ুন
বিজ্ঞাপন | ব্যানার স্পট
আপনার ব্যবসার প্রসারে আমাদের জনপ্রিয় নিউজ ওয়েবসাইটে বিজ্ঞাপন দিন!
বিজ্ঞাপন | ব্যানার স্পট
আপনার ব্যবসার প্রসারে আমাদের জনপ্রিয় নিউজ ওয়েবসাইটে বিজ্ঞাপন দিন!
সংবাদটি শেয়ার করুন
প্রিয়জন ও সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন
সোশ্যাল মিডিয়ায় সরাসরি শেয়ার:
লিংক কপি করুন:
ক্যামেরা দিয়ে স্ক্যান করে খবরটি মোবাইলে খুলুন