|
|
রবিবার, ০১ নভেম্বর, ২০২৬, ১৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি। সর্বস্বত্ব মুখপত্র কর্তৃক সংরক্ষিত

বিজ্ঞাপন | ব্যানার স্পট

আপনার ব্যবসার প্রসারে আমাদের জনপ্রিয় নিউজ ওয়েবসাইটে বিজ্ঞাপন দিন!

বিজ্ঞাপন দিন →

চট্টগ্রাম-১৬: আওয়ামী লীগ প্রার্থী মোস্তাফিজুর রহমানের প্রার্থিতা বাতিল

অনলাইন ডেস্ক

প্রকাশ : ০৭ জানুয়ারি, ২০২৪, ১১:০০ এএম
৮ পঠিত
00:00
00:00
আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে চট্টগ্রাম-১৬ (বাঁশখালী উপজেলা) আসনের আওয়ামী লীগ মনোনীত প্রার্থী মোস্তাফিজুর রহমানের প্রার্থীতা বাতিল করেছে নির্বাচন কমিশন (ইসি)। আইনশৃঙ্খলা বাহিনীকে ভয়ভীতি প্রদর্শনের জন্য তার প্রার্থিতা বাতিল করা হয়েছে বলে জানিয়েছেন ইসি সচিব জাহাংগীর আলম। আজ রোববার দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের শেষ পর্যায়ে এসে তার প্রার্থিতা বাতিল করা হয়। ইসি সচিব জাহাংগীর আলম সাংবাদিকদের জানান, ওই প্রার্থী এর আগেও একাধিকবার আচরণবিধি লঙ্ঘন করেছেন। আজ তিনি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে হুমকি দিয়েছেন। এই কারণে তার প্রার্থিতা বাতিল করার সিদ্ধান্ত নিয়েছে কমিশন। গত বছরের মে মাসে পিস্তল হাতে নিয়ে মিছিল করেন চট্টগ্রাম-১৬ (বাঁশখালী) আসনের সংসদ সদস্য মোস্তাফিজুর রহমান চৌধুরী। আওয়ামী লীগের সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার হুমকির প্রতিবাদে আয়োজিত মিছিলে তাকে পিস্তল হাতে দেখা যায়। সে সময় পিস্তল হাতে মিছিল করার জন্য তিনি সমালোচিত হন।
বিজ্ঞাপন | ব্যানার স্পট

আপনার ব্যবসার প্রসারে আমাদের জনপ্রিয় নিউজ ওয়েবসাইটে বিজ্ঞাপন দিন!

বিজ্ঞাপন দিন →