দেড়ঘন্টা বসিয়ে সাংবাদিকদের এড়িয়ে গেলেন রেলমন্ত্রী জিল্লুল হাকিম
অনলাইন ডেস্ক
প্রকাশ : ১৪ জানুয়ারি, ২০২৪, ০৭:৫৪ এএম
শুনুন
00:00
আরও পড়ুন
ফলো করুন
প্রথম কর্মদিবসে নিজেদের অনুভূতি ও মন্ত্রণালয় নিয়ে কথা বলতে মন্ত্রী-প্রতিমন্ত্রীরা গণমাধ্যমকে ডেকে কথা বলেছেন। তবে ব্যতিক্রম প্রথমবারের মতো মন্ত্রণালয়ের দ্বায়িত্বপ্রাপ্ত রেলমন্ত্রী জিল্লুল হাকিম।
রবিবার (১৪ জানুয়ারি) সকাল ১০ টায় অফিসে আসার কথা থাকলেও নতুন দ্বায়িত্বপ্রাপ্ত রেলমন্ত্রী জিল্লুল হাকিম দুপুর ১২ টা ১০ মিনিটে রেল ভবনে আসেন। এ সময় সাংবাদিকেরা তার কাছে প্রতিক্রিয়া জানতে চাইলে কোনো কথা বলেননি তিনি। সাংবাদিকদের এড়িয়ে গিয়ে মন্ত্রণালয়ের কর্মকর্তা আর শ্রমিক সংগঠনের নেতাকর্মীদের সঙ্গে কথা বলতে ব্যস্ত হয়ে পড়েন।
পরবর্তীতে রেলপথ মন্ত্রণালয়ের সিনিয়র তথ্য কর্মকর্তা সিরাজ উদ দৌলা খান সাংবাদিকদের কে সভাকক্ষে বসতে বললেও দীর্ঘ সময় পরেও মন্ত্রী আর সাংবাদিকদের সঙ্গে দেখা করেন নি।
এ বিষয়ে রেলপথ মন্ত্রণালয়ের সিনিয়র তথ্য কর্মকর্তা সিরাজ উদ দৌলা খান বলেন, মন্ত্রী মহোদয় বরণ অনুষ্ঠানে আছেন। অফিস করছেন না।
এদিকে এ বিষয়ে রেলমন্ত্রী জিল্লুল হাকিমের মোবাইল ফোন বন্ধ পাওয়া যায়।
তবে রেলমন্ত্রীর ব্যক্তিগত সহকারী শাকের জামানের মোবাইলে কল দিয়ে সাংবাদিকদের অপেক্ষা করার কথা জানালে তিনিও উত্তেজিত হয়ে জানান তারা মিটিংয়ে আছেন।
এর আগে শনিবার (১৩ জানুয়ারী) রেলপথ মন্ত্রণালয়ের সিনিয়র তথ্য কর্মকর্তা সিরাজ-উদ-দৌলা খান রোববার(১৪) সকাল ১১ টায় মন্ত্রী কথা বলবেন বলে সাংবাদিকদের জানিয়েছিলেন।
এর আগে দাদ্বশ সংসদ নির্বাচনে বিজয়ী হয়ে বাংলাদেশ আওয়ামী লীগ সরকার গঠন করলে রেলপথ মন্ত্রণালয়ের দায়িত্ব পান জিল্লুল হাকিম।
জিল্লুল হাকিম রাজবাড়ী জেলা আওয়ামী লীগের সভাপতি। মোট ৬ বার জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণ করে তিনি ৫ বার সংসদ সদস্য নির্বাচিত হন। ১৯৯৬ সালের প্রথম নির্বাচনে তিনি জাতীয় পার্টির প্রার্থীকে পরাজিত করে সংসদ সদস্য নির্বাচিত হন। পরেরবার ২০০১ সালের নির্বাচনে বিএনপি প্রার্থী নাসিরুল হক সাবুর কাছে হেরে যান তিনি। পরে ২০০৮ সালের নির্বাচনে বিএনপির নাসিরুল হক সাবুকে পরাজিত করে ফের সংসদ সদস্য নির্বাচিত হন।
এ ছাড়া ২০১৪ ও ২০১৮ সালের জাতীয় সংসদ নির্বাচনেও তিনি সংসদ সদস্য নির্বাচিত হন। সর্বশেষ তিনি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নৌকা প্রতীক নিয়ে ২ লাখ ৩১ হাজার ৮৮৪ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন।
আরও পড়ুন
বিজ্ঞাপন | ব্যানার স্পট
আপনার ব্যবসার প্রসারে আমাদের জনপ্রিয় নিউজ ওয়েবসাইটে বিজ্ঞাপন দিন!
বিজ্ঞাপন | ব্যানার স্পট
আপনার ব্যবসার প্রসারে আমাদের জনপ্রিয় নিউজ ওয়েবসাইটে বিজ্ঞাপন দিন!
সংবাদটি শেয়ার করুন
প্রিয়জন ও সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন
সোশ্যাল মিডিয়ায় সরাসরি শেয়ার:
লিংক কপি করুন:
ক্যামেরা দিয়ে স্ক্যান করে খবরটি মোবাইলে খুলুন