প্রধানমন্ত্রীকে অভিনন্দন জানালেন জাতিসংঘের মহাসচিব
অনলাইন ডেস্ক
প্রকাশ : ১৯ জানুয়ারি, ২০২৪, ০৫:৫৫ পিএম
শুনুন
00:00
আরও পড়ুন
ফলো করুন
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের মধ্য দিয়ে টানা চতুর্থবার সরকার গঠন করায় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অভিনন্দন জানিয়েছেন জাতিসংঘের মহাসচিব অ্যান্তোনিও গুতারেস। গতকাল বৃহস্পতিবার (১৮ জানুয়ারি) অ্যান্তোনিও গুতারেসে স্বাক্ষরিত এক চিঠিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে এ অভিনন্দন জানানো হয়।
ওই চিঠিতে বলা হয়, পুরনায় বাংলাদেশের প্রধানমন্ত্রী নির্বাচিত হওয়ায় আমি আপনাকে অভিনন্দন জানাচ্ছি। জাতিসংঘ বাংলাদেশের অংশীদারিত্বকে গভীরভাবে মূল্যায়ন করে।
ওই চিঠিতে জাতিসংঘ মিশনে বাংলাদেশর অবদানকেও তুলা হয় হয়। এছাড়া রোহিঙ্গদের আশ্রয় এবং টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জনে বাংলাদেশের দুর্বার গতিতে এগিয়ে যাওয়ার বিষয়েও প্রশংসা করা হয়।
চিঠিতে অ্যান্তোনিও গুতারেসে বৈশ্বিক সংকটে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উল্লেখযোগ্য অবদানের কথা তুলে ধরে বলেন, আপনার (শেখ হাসিনা) সমর্থন আমাদের বৈশ্বিক সংকট মোকাবিলায় সহযোগিতা করবে। এছাড়া বৈশ্বিক জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলা এবং আন্তর্জাতিক অর্থনীতিকে সুদৃঢ় করবে। চিঠিতে জাতিসংঘের মহাসচিব বাংলাদেশ সরকারের সঙ্গে কাজ করারও দৃঢ় অঙ্গিকার ব্যক্ত করেন।
আরও পড়ুন
বিজ্ঞাপন | ব্যানার স্পট
আপনার ব্যবসার প্রসারে আমাদের জনপ্রিয় নিউজ ওয়েবসাইটে বিজ্ঞাপন দিন!
বিজ্ঞাপন | ব্যানার স্পট
আপনার ব্যবসার প্রসারে আমাদের জনপ্রিয় নিউজ ওয়েবসাইটে বিজ্ঞাপন দিন!
সংবাদটি শেয়ার করুন
প্রিয়জন ও সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন
সোশ্যাল মিডিয়ায় সরাসরি শেয়ার:
লিংক কপি করুন:
ক্যামেরা দিয়ে স্ক্যান করে খবরটি মোবাইলে খুলুন