হুইপ হচ্ছেন নজরুল ইসলাম বাবু
অনলাইন ডেস্ক
প্রকাশ : ২২ জানুয়ারি, ২০২৪, ১১:৪৮ এএম
শুনুন
00:00
আরও পড়ুন
ফলো করুন
দ্বাদশ জাতীয় সংসদে সরকারি দলের হুইপ হচ্ছেন বাংলাদেশ ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক ও আওয়ামী লীগ দলীয় এমপি নজরুল ইসলাম বাবু (নারায়ণগঞ্জ -২)। সংসদ সচিবালয় সূত্রে তার নিয়োগের বিষয়টি নিশ্চিত হওয়া গেছে। সোমবার (২২ জানুয়ারি) রাষ্ট্রপতির কার্যালয় চিফ হুইপসহ সরকার দলীয় হুইপদের নিয়োগ দেওয়া হবে, পরে সংসদ সচিবালয় থেকে এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করা হতে পারে।
১০ জানুয়ারি সংসদ সদস্যেদের শপথের দিন ক্ষমতাসীন দল থেকে জানানো হয়েছিল, চিফ হুইপ পদে নূর-ই আলম চৌধুরী লিটন বহাল থাকছেন। এছাড়া বর্তমান সংসদের হুইপ ইকবালুর রহিম ও আবু সাঈদ আল মাহমুদ স্বপন বহাল থাকছেন।
নতুন মুখ হিসেবে নজরুল ইসলাম বাবু ছাড়া আরও আছেন মাশরাফি বিন মুর্তজা (নড়াইল-২ এবং সাইমুম সরওয়ার কমল (কক্সবাজার-৩)।
সংসদ সচিবালয় সূত্রে জানা গেছে, চিফ হুইপসহ হুইপ নিয়োগের ফাইল প্রধানমন্ত্রীর দফতরে পাঠানো হয়েছে। সেখানে সম্মতি মিললে রাষ্ট্রপতির কার্যালয় থেকে প্রজ্ঞাপন জারি করা হবে।
আরও পড়ুন
বিজ্ঞাপন | ব্যানার স্পট
আপনার ব্যবসার প্রসারে আমাদের জনপ্রিয় নিউজ ওয়েবসাইটে বিজ্ঞাপন দিন!
বিজ্ঞাপন | ব্যানার স্পট
আপনার ব্যবসার প্রসারে আমাদের জনপ্রিয় নিউজ ওয়েবসাইটে বিজ্ঞাপন দিন!
সংবাদটি শেয়ার করুন
প্রিয়জন ও সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন
সোশ্যাল মিডিয়ায় সরাসরি শেয়ার:
লিংক কপি করুন:
ক্যামেরা দিয়ে স্ক্যান করে খবরটি মোবাইলে খুলুন