ইসলামী আন্দোলনের জাতীয় মহাসমাবেশ স্থগিত
নিউজ ডেস্ক
ইসলামী আন্দোলন বাংলাদেশ আগামী ৯ জানুয়ারি ঘোষিত জাতীয় মহাসমাবেশ স্থগিত করেছে। প্রাথমিকের নিয়োগ পরীক্ষা ও বিদ্যমান নির্বাচনী পরিবেশের প্রতি সম্মান জানিয়ে এই সিদ্ধান্ত নেয়া হয়েছে বলে জানিয়েছে দলটি। শুক্রবার (২ জানুয়ারি) দুপুরে দলের আমির মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীমের (পীর সাহেব চরমোনাই) সভাপতিত্বে ইসলামী আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় কমিটির নিয়মিত বৈঠকে এ সিদ্ধান্ত হয়।
বৈঠকে জানানো হয়, গত বছরের ২৫ ডিসেম্বর দলের এক সভায় শহিদ ওসমান হাদির হত্যাকারীদের গ্রেপ্তার, আইন-শৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন এবং লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করার দাবিতে আগামী ৯ জানুয়ারি জাতীয় মহাসমাবেশের ঘোষণা দেয়া হয়েছিল। পরবর্তীতে সার্বিক পরিস্থিতি বিবেচনায় নিয়ে সেই সিদ্ধান্ত পুনর্বিবেচনা করা হয় এবং মহাসমাবেশ স্থগিতের সিদ্ধান্ত নেয়া হয়।
বৈঠকে উপস্থিত ছিলেন- দলের সিনিয়র নায়েবে আমির মুফতি সৈয়দ মুহাম্মাদ ফয়জুল করীম (শায়েখে চরমোনাই), প্রেসিডিয়াম সদস্য মাওলানা সৈয়দ মোসাদ্দেক বিল্লাহ আল মাদানী, মহাসচিব অধ্যক্ষ মাওলানা ইউনুস আহমদ, প্রেসিডিয়াম সদস্য অধ্যাপক মাহবুবুর রহমান, যুগ্ম মহাসচিব মাওলানা গাজী আতাউর রহমান ও ইঞ্জিনিয়ার আশরাফুল আলম, অধ্যক্ষ মাওলানা শেখ ফজলে বারী মাসউদ, সহকারী মহাসচিব মাওলানা আহমাদ আব্দুল কাইয়ুম ও কেএম আতিকুর রহমান, কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক শাহ ইফতেখার তারিকসহ প্রমুখ।
এর আগে ৩ জানুয়ারি অনুষ্ঠিত হতে যাওয়া কৃষি ও কৃষি প্রাধান্য বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার কারণে পূর্বঘোষিত মহাসমাবেশ স্থগিত করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। রোববার (২৮ ডিসেম্বর) এক বিবৃতিতে দলের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার এই তথ্য নিশ্চিত করেছেন।
রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে শনিবার (৩ জানুয়ারি) এই মহাসমাবেশ অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, দেশের ৯টি কৃষি বিশ্ববিদ্যালয়ের গুচ্ছ-পদ্ধতির এই ভর্তি পরীক্ষায় বিপুল সংখ্যক পরীক্ষার্থী ঢাকায় আসবেন।
আরও পড়ুন
আপনার ব্যবসার প্রসারে আমাদের জনপ্রিয় নিউজ ওয়েবসাইটে বিজ্ঞাপন দিন!
আপনার ব্যবসার প্রসারে আমাদের জনপ্রিয় নিউজ ওয়েবসাইটে বিজ্ঞাপন দিন!
সংবাদটি শেয়ার করুন
প্রিয়জন ও সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন
সোশ্যাল মিডিয়ায় সরাসরি শেয়ার:
লিংক কপি করুন:
ক্যামেরা দিয়ে স্ক্যান করে খবরটি মোবাইলে খুলুন