|
|
বুধবার, ০৪ নভেম্বর, ২০২৬, ১৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি। সর্বস্বত্ব মুখপত্র কর্তৃক সংরক্ষিত

বিজ্ঞাপন | ব্যানার স্পট

আপনার ব্যবসার প্রসারে আমাদের জনপ্রিয় নিউজ ওয়েবসাইটে বিজ্ঞাপন দিন!

বিজ্ঞাপন দিন →

বিক্ষোভের মধ্যে ইরানজুড়ে সম্পূর্ণ ইন্টারনেট বন্ধ

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ : ০৯ জানুয়ারি, ২০২৬, ০১:৪৫ এএম
৬ পঠিত
00:00
00:00
বিক্ষোভের মধ্যে ইরানজুড়ে সম্পূর্ণ ইন্টারনেট বন্ধ

ব্যাপক বিক্ষোভের মধ্যেই ইরানজুড়ে সম্পূর্ণভাবে ইন্টারনেট সংযোগ বিচ্ছিন্ন করে দেওয়া হয়েছে। দেশটিতে চলমান জীবনযাত্রার ব্যয় বৃদ্ধি ও অর্থনৈতিক সংকট ঘিরে পরিস্থিতি দিন দিন উত্তপ্ত হয়ে উঠছে। এমন প্রেক্ষাপটে সরকার ইন্টারনেট সেবা বন্ধের সিদ্ধান্ত নিয়েছে বলে জানা গেছে।

অনলাইন নজরদারি সংস্থা নেটব্লকস বৃহস্পতিবার (৮ জানুয়ারি) জানায়, ইরানের প্রায় সব অঞ্চলেই একযোগে ইন্টারনেট ব্ল্যাকআউট দেখা যাচ্ছে। সংস্থাটির তথ্য অনুযায়ী, দেশজুড়ে ডিজিটাল যোগাযোগ কার্যত অচল হয়ে পড়েছে।

নেটব্লকস আরও জানায়, ইন্টারনেট বন্ধের আগেই বিক্ষোভকারীদের কার্যক্রম নিয়ন্ত্রণে বিভিন্ন ধরনের ডিজিটাল সেন্সরশিপ ব্যবস্থা গ্রহণ করা হয়। চলমান সংকটময় পরিস্থিতিতে ইন্টারনেট বিচ্ছিন্ন করার মাধ্যমে সাধারণ মানুষের যোগাযোগ ও তথ্যপ্রাপ্তির অধিকার বাধাগ্রস্ত হচ্ছে বলেও মন্তব্য করেছে সংস্থাটি।

ইরানি মুদ্রা রিয়ালের বড় ধরনের দরপতন এবং নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম অস্বাভাবিক হারে বাড়ার কারণে গত ডিসেম্বরের শেষ দিক থেকে ইরানের বিভিন্ন শহরে বিক্ষোভ শুরু হয়। সময়ের সঙ্গে সঙ্গে এই আন্দোলন আরও বিস্তৃত ও সহিংস রূপ নিচ্ছে। পরিস্থিতি অবনতির সঙ্গে সঙ্গে হতাহতের সংখ্যাও বাড়ছে বলে বিভিন্ন সূত্রে জানা যাচ্ছে।

সূত্র: আলজাজিরা

বিজ্ঞাপন | ব্যানার স্পট

আপনার ব্যবসার প্রসারে আমাদের জনপ্রিয় নিউজ ওয়েবসাইটে বিজ্ঞাপন দিন!

বিজ্ঞাপন দিন →