|
|
বুধবার, ০৪ নভেম্বর, ২০২৬, ১৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি। সর্বস্বত্ব মুখপত্র কর্তৃক সংরক্ষিত

বিজ্ঞাপন | ব্যানার স্পট

আপনার ব্যবসার প্রসারে আমাদের জনপ্রিয় নিউজ ওয়েবসাইটে বিজ্ঞাপন দিন!

বিজ্ঞাপন দিন →

২০২৬ নির্বাচন সামনে রেখে জামায়াতের পরিচালনা কমিটি পুনর্গঠন

নিউজ ডেস্ক

প্রকাশ : ০৯ জানুয়ারি, ২০২৬, ০২:০৫ এএম
৬ পঠিত
00:00
00:00
২০২৬ নির্বাচন সামনে রেখে জামায়াতের পরিচালনা কমিটি পুনর্গঠন

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ২০২৬ সামনে রেখে জাতীয় নির্বাচন পরিচালনা কমিটি পুনর্গঠন করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। বৃহস্পতিবার (৮ জানুয়ারি) সংগঠনের পক্ষ থেকে এ কমিটি গঠনের ঘোষণা দেওয়া হয়।

নবগঠিত কমিটিতে সংগঠনের সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা এটিএম মা’ছুমকে আহ্বায়ক এবং সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা আবদুল হালিমকে সদস্যসচিব হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে।

কমিটির সদস্য হিসেবে রাখা হয়েছে আইনজীবী, শিক্ষাবিদ, সাবেক আমলা ও অবসরপ্রাপ্ত সামরিক কর্মকর্তাসহ বিভিন্ন পেশার প্রতিনিধিদের। সদস্যদের মধ্যে রয়েছেন—অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের, অ্যাডভোকেট মোয়াযযম হোসাইন হেলাল, মাওলানা মুহাম্মদ শাহজাহান, মোবারক হোসাইন, মো. আব্দুর রব, আ.ফ.ম আব্দুস সাত্তার, অ্যাডভোকেট ড. হেলাল উদ্দিন, প্রফেসর ডা. নজরুল ইসলাম এবং প্রফেসর ডা. একেএম ওয়ালিউল্লাহ।

এছাড়া কমিটিতে যুক্ত হয়েছেন সাবেক অতিরিক্ত সচিব খন্দকার রাশেদুল হক, সাবেক সিনিয়র সচিব মু. সফিউল্লাহ, সাবেক সচিব আব্দুল কাইয়ুম ও আব্দুল্লাহ আল মামুন।

অবসরপ্রাপ্ত সামরিক কর্মকর্তাদের মধ্যে রয়েছেন ব্রিগেডিয়ার জেনারেল (অব.) গোলাম মোস্তফা, ব্রিগেডিয়ার জেনারেল (অব.) সফিকুল ইসলাম এবং মেজর (অব.) মুহাম্মদ ইউনুস আলী।

আরও সদস্য হিসেবে আছেন জাহিদুর রহমান, অ্যাডভোকেট আতিকুর রহমান, ইঞ্জিনিয়ার সিরাজুল ইসলাম, রাজিবুর রহমান পলাশ, ইঞ্জিনিয়ার ড. জুবায়ের আহমদ, ড. হাফিজুর রহমান, অধ্যাপক সাইফুল্লাহ মানছুর, ড. মোস্তফা মনোয়ার, মঞ্জুরুল ইসলাম ও জাহিদুল ইসলাম।

দলীয় সূত্র জানায়, আগামী জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সাংগঠনিক প্রস্তুতি ও কৌশল নির্ধারণে এই কমিটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।

বিজ্ঞাপন | ব্যানার স্পট

আপনার ব্যবসার প্রসারে আমাদের জনপ্রিয় নিউজ ওয়েবসাইটে বিজ্ঞাপন দিন!

বিজ্ঞাপন দিন →