|
|
বুধবার, ০৪ নভেম্বর, ২০২৬, ১৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি। সর্বস্বত্ব মুখপত্র কর্তৃক সংরক্ষিত

বিজ্ঞাপন | ব্যানার স্পট

আপনার ব্যবসার প্রসারে আমাদের জনপ্রিয় নিউজ ওয়েবসাইটে বিজ্ঞাপন দিন!

বিজ্ঞাপন দিন →

তামিমকে ‘ভারতীয় দালাল’ বলায় বিসিবি পরিচালকের পোস্ট ঘিরে বিতর্ক

নিউজ ডেস্ক

প্রকাশ : ০৯ জানুয়ারি, ২০২৬, ০৪:১৩ পিএম
২১ পঠিত
00:00
00:00
তামিমকে ‘ভারতীয় দালাল’ বলায় বিসিবি পরিচালকের পোস্ট ঘিরে বিতর্ক

ভারতে অনুষ্ঠিতব্য টি-টোয়েন্টি বিশ্বকাপ নিয়ে সাবেক অধিনায়ক তামিম ইকবালের মন্তব্যকে কেন্দ্র করে নতুন করে বিতর্কের সৃষ্টি হয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডে (বিসিবি)।

বোর্ডের পরিচালক ও অর্থ কমিটির চেয়ারম্যান এম নাজমুল ইসলাম সামাজিক যোগাযোগমাধ্যমে তামিমকে নিয়ে আপত্তিকর মন্তব্য করায় ক্রিকেট অঙ্গনে তীব্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে।

নিরাপত্তা শঙ্কা ও মুস্তাফিজুর রহমানকে আইপিএল থেকে সরিয়ে দেওয়ার বিষয়টি সামনে এনে বাংলাদেশ দলের বিশ্বকাপে অংশগ্রহণ নিয়ে আলোচনা চলছে। এই প্রেক্ষাপটে বৃহস্পতিবার (৮ জানুয়ারি) মিরপুরে এক অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে নিজের মতামত দেন তামিম ইকবাল। তিনি আবেগ নয়, বরং ক্রিকেটীয় বাস্তবতা ও দেশের দীর্ঘমেয়াদি স্বার্থ বিবেচনার ওপর গুরুত্ব দেন।

তামিমের বক্তব্যের একটি ফটোকার্ড শেয়ার করে বিসিবি পরিচালক নাজমুল ইসলাম তার ফেসবুক পোস্টে তীব্র ভাষা ব্যবহার করেন, যা দ্রুত সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। বিষয়টি নিয়ে ভারতীয় গণমাধ্যম এনডিটিভিও সংবাদ প্রকাশ করে।

তামিম বলেন, মুস্তাফিজকে আইপিএল থেকে বাদ দেওয়া দুঃখজনক হলেও আলোচনার মাধ্যমে অনেক সংকট সমাধান সম্ভব। তিনি আরও উল্লেখ করেন, আন্তর্জাতিক ক্রিকেটে বাংলাদেশের অবস্থান ও আর্থিক বাস্তবতা বিবেচনায় নিয়ে সিদ্ধান্ত নেওয়া জরুরি, কারণ বিসিবির বড় অংশের আয় আসে আইসিসি থেকে।

বোর্ডের গুরুত্বপূর্ণ পদে থাকা একজন পরিচালকের এমন মন্তব্যকে নেটিজেনরা অপেশাদার ও অনভিপ্রেত বলে আখ্যা দেন। ব্যাপক সমালোচনার মুখে পড়ার পর গভীর রাতে নাজমুল ইসলাম তার ফেসবুক পোস্টটি মুছে ফেলেন।

উল্লেখ্য, গত ৬ অক্টোবর বিসিবির নির্বাচনে ক্লাব ক্যাটাগরি থেকে নির্বাচিত হন এম নাজমুল ইসলাম এবং পরদিন বোর্ড সভায় তাকে অর্থ কমিটির চেয়ারম্যানের দায়িত্ব দেওয়া হয়।

বিজ্ঞাপন | ব্যানার স্পট

আপনার ব্যবসার প্রসারে আমাদের জনপ্রিয় নিউজ ওয়েবসাইটে বিজ্ঞাপন দিন!

বিজ্ঞাপন দিন →