ফটিকছড়িতে গুলিতে জামায়াতকর্মী নিহত, একজন আহত
নিউজ ডেস্ক
চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলায় সন্ত্রাসীদের গুলিতে জামায়াতে ইসলামীর এক কর্মী প্রাণ হারিয়েছেন এবং আরেকজন আহত হয়েছেন। শনিবার সন্ধ্যা আনুমানিক সাড়ে সাতটার দিকে উপজেলার লেলাং ইউনিয়নের শাহনগর গ্রামের একটি দীঘির পাড়ে এই সহিংস ঘটনা ঘটে।
নিহত ব্যক্তি হলেন জামাল উদ্দিন (৩৮)। তিনি শাহনগর এলাকার বশরত আলী মিস্ত্রী বাড়ির বাসিন্দা এবং প্রয়াত মোহাম্মদ ইউসুফের ছেলে। একই ঘটনায় গুলিবিদ্ধ নাছির উদ্দিন (৩৫)কে গুরুতর অবস্থায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
হাটহাজারী সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মো. তারেক আজিজ জানান, জামালের বাড়ির অদূরে একটি সড়কে দুর্বৃত্তরা হঠাৎ গুলি চালিয়ে দ্রুত পালিয়ে যায়। স্থানীয়দের ভাষ্য অনুযায়ী, মোটরসাইকেলে করে আসা কয়েকজন ব্যক্তি জামাল ও নাছিরকে লক্ষ্য করে গুলি করে।
পুলিশ ও এলাকাবাসীর তথ্য অনুযায়ী, নিহত জামাল উদ্দিন জামায়াতে ইসলামীর কর্মী হিসেবে স্থানীয়ভাবে পরিচিত ছিলেন। ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে পুলিশ তদন্ত চালাচ্ছে।
আরও পড়ুন
আপনার ব্যবসার প্রসারে আমাদের জনপ্রিয় নিউজ ওয়েবসাইটে বিজ্ঞাপন দিন!
আপনার ব্যবসার প্রসারে আমাদের জনপ্রিয় নিউজ ওয়েবসাইটে বিজ্ঞাপন দিন!
সংবাদটি শেয়ার করুন
প্রিয়জন ও সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন
সোশ্যাল মিডিয়ায় সরাসরি শেয়ার:
লিংক কপি করুন:
ক্যামেরা দিয়ে স্ক্যান করে খবরটি মোবাইলে খুলুন