|
|
বুধবার, ০৪ নভেম্বর, ২০২৬, ১৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি। সর্বস্বত্ব মুখপত্র কর্তৃক সংরক্ষিত

বিজ্ঞাপন | ব্যানার স্পট

আপনার ব্যবসার প্রসারে আমাদের জনপ্রিয় নিউজ ওয়েবসাইটে বিজ্ঞাপন দিন!

বিজ্ঞাপন দিন →

এক-দুদিনেই ১১ দলীয় জোটের আসন সমঝোতা: জামায়াত আমির

নিউজ ডেস্ক

প্রকাশ : ১২ জানুয়ারি, ২০২৬, ০৬:১৮ পিএম
৪ পঠিত
00:00
00:00
এক-দুদিনেই ১১ দলীয় জোটের আসন সমঝোতা: জামায়াত আমির


আগামী এক থেকে দুই দিনের মধ্যেই ১১ দলীয় জোটের আসন সমঝোতার বিষয়টি চূড়ান্ত হতে পারে বলে জানিয়েছেন জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।

সোমবার (১২ জানুয়ারি) ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) একটি প্রতিনিধি দলের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের ব্রিফিংয়ে তিনি এ তথ্য জানান।

ডা. শফিকুর রহমান বলেন, দেশের অগ্রগতির জন্য রাজনৈতিক স্থিতিশীলতা অত্যন্ত জরুরি। তাঁর মতে, রাষ্ট্রীয় কাঠামোয় প্রয়োজনীয় সংস্কারের পক্ষে জামায়াতে ইসলামী দৃঢ়ভাবে অবস্থান করছে এবং দেশের জনগণও সংস্কার চায়। তিনি বলেন, বিচার বিভাগকে পূর্ণ স্বাধীনতা দিতে হবে, তবে একই সঙ্গে সেখানে জবাবদিহির ব্যবস্থাও নিশ্চিত থাকতে হবে।

জামায়াত আমির আরও জানান, ভবিষ্যতে ক্ষমতায় গেলে দলটি বিশ্বের শান্তিকামী ও গণতান্ত্রিক দেশগুলোর সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বজায় রাখতে আগ্রহী হবে।

নির্বাচন প্রসঙ্গে তিনি বলেন, একটি গ্রহণযোগ্য নির্বাচনের জন্য সবার জন্য সমান সুযোগ বা ‘লেভেল প্লেয়িং ফিল্ড’ নিশ্চিত করা জরুরি। একই সঙ্গে তিনি আশা প্রকাশ করেন, গণমাধ্যম কোনো দলের মুখপাত্র হিসেবে নয়, বরং নিরপেক্ষ ভূমিকা পালন করবে।

তার এই বক্তব্যকে আসন্ন নির্বাচন ও রাজনৈতিক জোট গঠনের প্রক্রিয়ায় গুরুত্বপূর্ণ ইঙ্গিত হিসেবে দেখছেন সংশ্লিষ্ট মহল।

বিজ্ঞাপন | ব্যানার স্পট

আপনার ব্যবসার প্রসারে আমাদের জনপ্রিয় নিউজ ওয়েবসাইটে বিজ্ঞাপন দিন!

বিজ্ঞাপন দিন →