|
|
বুধবার, ০৪ নভেম্বর, ২০২৬, ১৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি। সর্বস্বত্ব মুখপত্র কর্তৃক সংরক্ষিত

বিজ্ঞাপন | ব্যানার স্পট

আপনার ব্যবসার প্রসারে আমাদের জনপ্রিয় নিউজ ওয়েবসাইটে বিজ্ঞাপন দিন!

বিজ্ঞাপন দিন →

ফতুল্লায় সড়কে বাবুর্চিকে কুপিয়ে হত্যা, চাঁদাবাজির অভিযোগ

নিউজ ডেস্ক

প্রকাশ : ১২ জানুয়ারি, ২০২৬, ১১:৫৭ পিএম
৭ পঠিত
00:00
00:00
ফতুল্লায় সড়কে বাবুর্চিকে কুপিয়ে হত্যা, চাঁদাবাজির অভিযোগ
ছবি সংগ্রহীত


নারায়ণগঞ্জের ফতুল্লায় সড়কের ওপর এক বাবুর্চিকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। সোমবার রাত সাড়ে ৮টার দিকে ইসদাইর রেললাইন এলাকায় এ মর্মান্তিক ঘটনা ঘটে।

নিহত রায়হান মোল্লা (৫০) নগরীর জামতলা এলাকার একটি কমিউনিটি সেন্টারে বাবুর্চি হিসেবে কাজ করতেন। তিনি তিন সন্তান নিয়ে তল্লা এলাকায় ভাড়া বাসায় বসবাস করতেন।

নিহতের মেজো ছেলে মো. সাব্বির জানান, কয়েক দিন আগে তার বাবা চাষাঢ়া রেলস্টেশনের কাছে অস্থায়ীভাবে খাবারের দোকান বসানোর চেষ্টা করেছিলেন। এ সময় রাজ্জাক নামে এক স্থানীয় ব্যক্তি দোকান দিতে বাধা দিয়ে চাঁদা দাবি করেন। বিষয়টি নিয়ে তর্কাতর্কির একপর্যায়ে রাজ্জাক তার বাবাকে ছুরিকাঘাতও করেছিলেন বলে অভিযোগ করেন তিনি।

সাব্বির আরও বলেন, অভিযুক্ত ব্যক্তির প্রভাব ও লোকবল বেশি থাকায় তারা বিষয়টি আর বাড়াননি এবং তার বাবাকেও সতর্ক থাকতে বলা হয়েছিল। তার ধারণা, ওই বিরোধের জের ধরেই রাজ্জাক ও তার সহযোগীরা এ হত্যাকাণ্ড ঘটিয়েছে।

ফতুল্লা মডেল থানার উপপরিদর্শক (এসআই) আবু রায়হান জানান, কয়েকজন ব্যক্তি রায়হান মোল্লাকে রাস্তায় প্রকাশ্যে কুপিয়ে পালিয়ে যায়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে নারায়ণগঞ্জ ৩০০ শয্যা হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল মান্নান বলেন, প্রাথমিকভাবে এটি পূর্ব শত্রুতার জেরে সংঘটিত হত্যাকাণ্ড বলে ধারণা করা হচ্ছে। নিহতের পরিবার কয়েকজনের নাম জানিয়েছে। ঘটনাস্থল ও আশপাশের সিসিটিভি ফুটেজ সংগ্রহ করে জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারের চেষ্টা চলছে।

বিজ্ঞাপন | ব্যানার স্পট

আপনার ব্যবসার প্রসারে আমাদের জনপ্রিয় নিউজ ওয়েবসাইটে বিজ্ঞাপন দিন!

বিজ্ঞাপন দিন →