|
|
বুধবার, ০৪ নভেম্বর, ২০২৬, ১৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি। সর্বস্বত্ব মুখপত্র কর্তৃক সংরক্ষিত

বিজ্ঞাপন | ব্যানার স্পট

আপনার ব্যবসার প্রসারে আমাদের জনপ্রিয় নিউজ ওয়েবসাইটে বিজ্ঞাপন দিন!

বিজ্ঞাপন দিন →

ফোনে মন্ত্রিত্ব, মাঠে রুমিন—ছাড়েননি আসন

নিউজ ডেস্ক

প্রকাশ : ১৮ জানুয়ারি, ২০২৬, ১২:২৪ এএম
৫ পঠিত
00:00
00:00
ফোনে মন্ত্রিত্ব, মাঠে রুমিন—ছাড়েননি আসন
রুমিন ফারহানা


ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের স্বতন্ত্র প্রার্থী ও সদ্য বহিষ্কৃত বিএনপি নেত্রী ব্যারিস্টার রুমিন ফারহানা অভিযোগ করেছেন, তাকে নির্বাচনী মাঠ ছেড়ে দিতে দল থেকে বারবার ফোন করে মন্ত্রিত্বের প্রলোভন দেখানো হচ্ছে।

শনিবার (১৭ জানুয়ারি) দুপুরে সরাইল উপজেলার ইসলামাবাদ গ্রামে স্থানীয়দের সঙ্গে মতবিনিময়কালে তিনি এসব কথা বলেন।

রুমিন ফারহানা বলেন, দীর্ঘ ১৭ বছরে তিনি কী করেছেন এবং কার পক্ষে রাজনীতি করেছেন—তা জনগণের অজানা নয়। আন্দোলন-সংগ্রাম থেকে শুরু করে সংসদে দাঁড়িয়ে সংসদকে অবৈধ বলার ইতিহাসও মানুষের সামনে রয়েছে বলে তিনি দাবি করেন।

তিনি আক্ষেপ করে বলেন, যে দলের হাত ধরে তার রাজনৈতিক জীবন শুরু, সেই দলই আজ তাকে বহিষ্কার করেছে। সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার অনুপ্রেরণা ও সহায়তায় তিনি রাজনীতিতে প্রতিষ্ঠা পেয়েছেন উল্লেখ করে রুমিন জানান, হাসপাতালে যাওয়ার আগে খালেদা জিয়া তার মনোনয়ন না পাওয়ার বিষয়েও খোঁজ নিয়েছিলেন।

দলের প্রস্তাব প্রসঙ্গে তিনি বলেন, সকাল-সন্ধ্যা দলীয় লোকজন ফোন করে মন্ত্রিত্ব দেওয়ার কথা বলে তাকে নির্বাচন থেকে সরে দাঁড়াতে বলছে। তবে জীবিত থাকা পর্যন্ত তিনি কোনো পদ বা সুবিধার বিনিময়ে নিজের এলাকার মানুষকে ছেড়ে যাবেন না বলে স্পষ্ট ঘোষণা দেন।

রুমিন ফারহানা আরও বলেন, যেভাবে এলাকাবাসী তাকে ফুল দিয়ে ভালোবাসা জানাচ্ছে, আগামী ১২ ফেব্রুয়ারি সৃষ্টিকর্তা যেন তাকে বিজয়ের মালা পরান—এই কামনা করেন তিনি।

মতবিনিময় সভায় স্থানীয়দের পক্ষ থেকে তাকে একটি হাঁস উপহার দেওয়া হয়। এ সময় তিনি আসন্ন নির্বাচনে হাঁস প্রতীক চাইবেন বলেও ঘোষণা দেন।

উল্লেখ্য, দলীয় সিদ্ধান্ত অমান্য করে জোটপ্রার্থীর বিরুদ্ধে নির্বাচনে অংশ নেওয়ায় বিএনপি তাকে দল থেকে বহিষ্কার করেছে। ব্রাহ্মণবাড়িয়া-২ আসনটি বিএনপি তাদের শরিক দল জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশকে ছেড়ে দিয়েছে। সেখানে জমিয়তের সহসভাপতি মাওলানা জুনায়েদ আল হাবীব জোটপ্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করছেন।

বিজ্ঞাপন | ব্যানার স্পট

আপনার ব্যবসার প্রসারে আমাদের জনপ্রিয় নিউজ ওয়েবসাইটে বিজ্ঞাপন দিন!

বিজ্ঞাপন দিন →