২৭ আসনে এনসিপির চূড়ান্ত প্রার্থী ঘোষণা, কারা কারা পেলেন!
নিউজ ডেস্ক
১০ দলীয় নির্বাচনী জোটের অংশ জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) তাদের ৩০টি আসনের মধ্যে ২৭টিতে প্রার্থী ঘোষণা করেছে। বাকি তিনটি আসনে প্রার্থী শিগগিরই চূড়ান্ত করা হবে বলে জানিয়েছে দলটি।
রবিবার (১৮ জানুয়ারি) এনসিপির ভেরিফায়েড ফেসবুক পেজে ২৭ আসনের প্রার্থীদের নাম ও ছবি প্রকাশ করা হয়েছে।
চূড়ান্ত প্রার্থীদের মধ্যে উল্লেখযোগ্যরা হলেন:
-
ঢাকা-১১: আহ্বায়ক নাহিদ ইসলাম
-
রংপুর-৪: সদস্যসচিব আখতার হোসেন
-
কুমিল্লা-৪: দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ
-
পঞ্চগড়-১: উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম
-
ঢাকা-৮: মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাওয়ারী
-
নোয়াখালী-৬: জ্যেষ্ঠ যুগ্ম মুখ্য সমন্বয়ক আবদুল হান্নান মাসউদ
এছাড়া ঢাকা-১৮, লক্ষ্মীপুর-১, সিরাজগঞ্জ-৬, নরসিংদী-২, নারায়ণগঞ্জ-৪, পার্বত্য বান্দরবান, ব্রাহ্মণবাড়িয়া-২ ও ৩, চট্টগ্রাম-৮-সহ বিভিন্ন আসনে এনসিপির প্রার্থীরা লড়বেন। উল্লেখযোগ্য প্রার্থীরা হলেন:
-
ঢাকা-১৮: আরিফুল ইসলাম আদীব
-
লক্ষ্মীপুর-১: মাহবুব আলম
-
সিরাজগঞ্জ-৬: এস এম সাইফ মোস্তাফিজ
-
নরসিংদী-২: সারোয়ার তুষার
-
নারায়ণগঞ্জ-৪: আবদুল্লাহ আল আমিন
-
পার্বত্য বান্দরবান: এস এম সুজা উদ্দিন
-
ব্রাহ্মণবাড়িয়া-২: মাওলানা আশরাফ মাহদী
-
ব্রাহ্মণবাড়িয়া-৩: মোহাম্মদ আতাউল্লাহ
-
চট্টগ্রাম-৮: জোবাইরুল হাসান আরিফ
অন্যান্য নির্বাচনী আসনে এনসিপির প্রার্থীরা:
-
দিনাজপুর-৫: মো. আবদুল আহাদ
-
নোয়াখালী-২: সুলতান মুহাম্মদ জাকারিয়া
-
ঢাকা-১৯: দিলশানা পারুল
-
ঢাকা-২০: নাবিলা তাসনিদ
-
কুড়িগ্রাম-২: আতিক মুজাহিদ
-
ময়মনসিংহ-১১: জাহিদুল ইসলাম
-
টাঙ্গাইল-৩: সাইফুল্লাহ হায়দার
-
ঢাকা-৯: জাবেদ রাসিন
-
গাজীপুর-২: আলী নাছের খান
-
মুন্সিগঞ্জ-২: মাজেদুল ইসলাম
-
পিরোজপুর-৩: শামীম হামিদী
-
নাটোর-৩: এস এম জার্জিস কাদির
এনসিপির কেন্দ্রীয় নির্বাচন পরিচালনা কমিটির সেক্রেটারি ও যুগ্ম আহ্বায়ক মনিরা শারমিন বলেন, “২৭টি আসনের প্রার্থী চূড়ান্ত হয়েছে। বাকি তিনটি আসনের প্রার্থীও শিগগিরই চূড়ান্ত করা হবে।”
আরও পড়ুন
আপনার ব্যবসার প্রসারে আমাদের জনপ্রিয় নিউজ ওয়েবসাইটে বিজ্ঞাপন দিন!
আপনার ব্যবসার প্রসারে আমাদের জনপ্রিয় নিউজ ওয়েবসাইটে বিজ্ঞাপন দিন!
সংবাদটি শেয়ার করুন
প্রিয়জন ও সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন
সোশ্যাল মিডিয়ায় সরাসরি শেয়ার:
লিংক কপি করুন:
ক্যামেরা দিয়ে স্ক্যান করে খবরটি মোবাইলে খুলুন