শিক্ষায় ও বাসস্থানে কড়াইলবাসীর পাশে তারেক রহমান
নিউজ ডেস্ক
যে কোনো দুর্যোগ ও সংকটে কড়াইলবাসীর পাশে থাকার প্রতিশ্রুতি দিয়েছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। তিনি বলেছেন, বস্তিবাসীদের জন্য মানসম্মত শিক্ষা ও চিকিৎসা নিশ্চিত করা হবে।
মঙ্গলবার মরহুমা বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় কড়াইলবাসীর আয়োজনে অনুষ্ঠিত দোয়া মাহফিলে অংশ নিয়ে তিনি এ কথা বলেন। এ সময় তার সঙ্গে উপস্থিত ছিলেন তার সহধর্মিণী ডা. জুবাইদা রহমান।
দোয়া-মোনাজাতের আগে বক্তব্যে তারেক রহমান বলেন, বেগম খালেদা জিয়া যেসব মা-বোনের জন্য বিনামূল্যে শিক্ষার সুযোগ তৈরি করেছিলেন, তাদের অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করে গড়ে তুলতে চান তিনি। এ লক্ষ্যে কড়াইলবাসীর কাছে ফ্যামিলি কার্ড পৌঁছে দেওয়ার উদ্যোগের কথাও জানান। তবে সব কিছুই আল্লাহর রহমতের ওপর নির্ভরশীল উল্লেখ করে তিনি বলেন, আল্লাহ তায়ালা তৌফিক দিলে এবং রহমত করলে তবেই এসব কাজে সফল হওয়া সম্ভব।
তিনি আরও বলেন, সুযোগ পেলে কড়াইলের বাসিন্দাদের আবাসন সংকট ধাপে ধাপে সমাধান করা হবে। এলাকায় বহুতল ভবন নির্মাণ করে সেখানকার বাসিন্দাদের নামে রেজিস্ট্রেশনসহ ছোট ছোট ফ্ল্যাট হস্তান্তরের পরিকল্পনার কথাও জানান তিনি।
আরও পড়ুন
আপনার ব্যবসার প্রসারে আমাদের জনপ্রিয় নিউজ ওয়েবসাইটে বিজ্ঞাপন দিন!
আপনার ব্যবসার প্রসারে আমাদের জনপ্রিয় নিউজ ওয়েবসাইটে বিজ্ঞাপন দিন!
সংবাদটি শেয়ার করুন
প্রিয়জন ও সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন
সোশ্যাল মিডিয়ায় সরাসরি শেয়ার:
লিংক কপি করুন:
ক্যামেরা দিয়ে স্ক্যান করে খবরটি মোবাইলে খুলুন