|
|
বুধবার, ০৪ নভেম্বর, ২০২৬, ১৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি। সর্বস্বত্ব মুখপত্র কর্তৃক সংরক্ষিত

বিজ্ঞাপন | ব্যানার স্পট

আপনার ব্যবসার প্রসারে আমাদের জনপ্রিয় নিউজ ওয়েবসাইটে বিজ্ঞাপন দিন!

বিজ্ঞাপন দিন →

জামায়াত পরিচয়ে বিএনপিতে যোগদান, জামায়াতের দাবি ‘সাজানো নাটক’

নিউজ ডেস্ক

প্রকাশ : ২২ জানুয়ারি, ২০২৬, ১২:২১ এএম
৫ পঠিত
00:00
00:00
জামায়াত পরিচয়ে বিএনপিতে যোগদান, জামায়াতের দাবি ‘সাজানো নাটক’
ছবি: সংগ্রহীত

জয়পুরহাট সদর উপজেলার জামালপুর ইউনিয়নে ২০ জন ব্যক্তির বিএনপিতে যোগদানকে কেন্দ্র করে স্থানীয় রাজনৈতিক অঙ্গনে বিতর্ক ও বিভ্রান্তির সৃষ্টি হয়েছে।

যোগদানকারীরা নিজেদের জামায়াতে ইসলামী ও ছাত্রশিবিরের নেতাকর্মী বলে পরিচয় দিলেও জেলা জামায়াত এই ঘটনাকে ‘সাজানো নাটক’ ও ‘রাজনৈতিক প্রতারণা’ বলে দাবি করেছে।

মঙ্গলবার (২০ জানুয়ারি) রাতে সদর উপজেলার শুকতাহার মোড়ে আয়োজিত এক দোয়া মাহফিল ও যোগদান অনুষ্ঠানে জয়পুরহাট-১ আসনের বিএনপি মনোনীত প্রার্থী এবং জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক মো. মাসুদ রানা প্রধানের হাতে ফুল নিয়ে ২০ জন বিএনপিতে যোগ দেন। অনুষ্ঠানে যোগদানকারীদের অধিকাংশই আগে জামায়াত ও শিবিরের রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন বলে জানান।

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা যায়, মাসুদ রানা প্রধান নবাগতদের ফুল দিয়ে বরণ করছেন এবং তারা স্বেচ্ছায় বিএনপিতে যোগ দিয়েছেন কি না—এমন প্রশ্ন করেন। জবাবে তারা জানান, কোনো চাপ ছাড়াই স্বতঃস্ফূর্তভাবে তারা বিএনপিতে যোগ দিয়েছেন।

জামালপুর ইউনিয়ন বিএনপির সভাপতি মোফাজ্জল হোসেন বলেন, বিএনপিতে যোগ দেওয়া ২০ জন আগে জামায়াতের রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন।

অন্যদিকে বুধবার জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি ও মিডিয়া সেক্রেটারি হাসিবুল আলম লিটনের স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে ঘটনার তীব্র নিন্দা জানানো হয়। বিজ্ঞপ্তিতে দাবি করা হয়, জামায়াতের ২০ জন নেতাকর্মী বিএনপিতে যোগ দিয়েছেন—এমন বক্তব্য সম্পূর্ণ মিথ্যা ও উদ্দেশ্যপ্রণোদিত। উল্লিখিত ব্যক্তিরা কখনোই জয়পুরহাট জেলা জামায়াতে ইসলামী বা এর কোনো সহযোগী সংগঠনের সদস্য, কর্মী কিংবা সমর্থক ছিলেন না। তারা দীর্ঘদিন ধরে বিএনপি, কৃষক দলসহ বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে সম্পৃক্ত ছিলেন।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, নিজেদের দলীয় লোকজনকে জামায়াতের কর্মী হিসেবে উপস্থাপন করে বিএনপিতে পুনরায় যোগদানের নাটক সাজানো হয়েছে, যা রাজনৈতিক প্রতারণা ও জনমত বিভ্রান্ত করার অপচেষ্টা। জাতীয় সংসদ নির্বাচনের আগে এ ধরনের বানোয়াট তথ্য ছড়িয়ে রাজনৈতিক ফায়দা লুটার চেষ্টা করা হচ্ছে বলেও অভিযোগ করে জামায়াত।

জামালপুর ইউনিয়ন জামায়াতের আমির দেলোয়ার হোসেন বলেন, এটি নিছক মিথ্যাচার নয়, বরং পরিকল্পিতভাবে সাজানো একটি নাটক। নিজেদের লোকজনকে জামায়াতের কর্মী বানিয়ে উপস্থাপন করা রাজনৈতিক অনৈতিকতার চরম দৃষ্টান্ত।

এ বিষয়ে জানতে চাইলে জয়পুরহাট-১ আসনের বিএনপি প্রার্থী মাসুদ রানা প্রধান বলেন, “জামায়াত তাদের মতো কথা বলবেই। যারা বিএনপিতে যোগ দিয়েছে, তারা নিজেরাই প্রকাশ্যে বলেছে যে তারা শিবিরের সঙ্গে যুক্ত ছিল। তারা স্বেচ্ছায় এসেছে, এর ছবি ও ভিডিও ফুটেজ রয়েছে।”

বিজ্ঞাপন | ব্যানার স্পট

আপনার ব্যবসার প্রসারে আমাদের জনপ্রিয় নিউজ ওয়েবসাইটে বিজ্ঞাপন দিন!

বিজ্ঞাপন দিন →