|
|
বুধবার, ০৪ নভেম্বর, ২০২৬, ১৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি। সর্বস্বত্ব মুখপত্র কর্তৃক সংরক্ষিত

বিজ্ঞাপন | ব্যানার স্পট

আপনার ব্যবসার প্রসারে আমাদের জনপ্রিয় নিউজ ওয়েবসাইটে বিজ্ঞাপন দিন!

বিজ্ঞাপন দিন →

বৈষম্যবিরোধী আন্দোলন থেকে বিএনপিতে ২০০+ নেতা-কর্মী

নিউজ ডেস্ক

প্রকাশ : ২২ জানুয়ারি, ২০২৬, ০৩:৪২ পিএম
৯ পঠিত
00:00
00:00
বৈষম্যবিরোধী আন্দোলন থেকে বিএনপিতে ২০০+ নেতা-কর্মী
যোগদানকারী নেতাকর্মীদের ফুল দিয়ে বরণ করে নেন বিএনপি নেতারা - ছবি : কালবেলা

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন সিরাজগঞ্জ জেলা শাখার সাবেক আহ্বায়ক সজীব সরকারসহ দুই শতাধিক নেতাকর্মী ও সাধারণ শিক্ষার্থী আনুষ্ঠানিকভাবে বিএনপিতে যোগ দিয়েছেন।

বৃহস্পতিবার (২২ জানুয়ারি) বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য ও সিরাজগঞ্জ-২ আসনের বিএনপি প্রার্থী ইকবাল হাসান মাহমুদ টুকুর বাসভবনে আয়োজিত অনুষ্ঠানে তারা দলে যোগদান করেন।

নবাগতদের মধ্যে রয়েছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন সিরাজগঞ্জ জেলা শাখার সাবেক আহ্বায়ক সজীব সরকার, সাবেক সিনিয়র যুগ্ম সদস্য সচিব ইয়াসির আরাফাত ইশান, যুগ্ম আহ্বায়ক আসির ইন্তেসার অয়ন, টি এম মুশফিক সাদ, রাহাত তালুকদার, সাদমান জাহিন, সিনিয়র মুখ্য সংগঠক যুবায়ের আল ইসলাম সেজান, সিনিয়র সহ-মুখপাত্র সাদিয়া আহমেদ সিনহাসহ আরও অনেকে।

যোগদান অনুষ্ঠানে তাদের স্বাগত জানিয়ে ইকবাল হাসান মাহমুদ টুকু বলেন, জিয়াউর রহমান ও খালেদা জিয়ার নেতৃত্বেই দেশে গুরুত্বপূর্ণ সংস্কার হয়েছে। নতুন বাংলাদেশ গড়ার লক্ষ্য নিয়ে তারেক রহমান ৩১ দফা কর্মসূচি ঘোষণা করেছেন, যা একটি কল্যাণকর রাষ্ট্র গঠনের রূপরেখা। জিয়াউর রহমানের আদর্শে অনুপ্রাণিত হয়ে যারা দলে এসেছেন, তাদের তিনি স্বাগত জানান।

পরে জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য সাইদুর রহমান বাচ্চু নবাগতদের ফুল দিয়ে বরণ করে নেন।

বিএনপিতে যোগ দেওয়া বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক যুগ্ম আহ্বায়ক আসির ইন্তেসার অয়ন বলেন, জেলার বিভিন্ন উপজেলা থেকে দুই শতাধিক নেতা ও সাধারণ শিক্ষার্থী বিএনপিতে যোগ দিয়েছেন।

এ সময় সজীব সরকার বলেন, ২৪-এর আন্দোলনের মধ্য দিয়ে গড়ে ওঠা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতারা একটি সুন্দর বাংলাদেশের স্বপ্ন দেখতেন। বিএনপি একটি গণতান্ত্রিক দল হিসেবে বারবার নির্যাতন ও মামলার শিকার হয়েছে। তাদের হাত ধরেই একটি সুন্দর বাংলাদেশ গড়া সম্ভব বলে তিনি আশা প্রকাশ করেন।

অনুষ্ঠানে জেলা বিএনপির সহসভাপতি নাজমুল হাসান তালুকদার রানা, ভিপি অমর কৃষ্ণ দাস, রকিবুল হাসান রতন, যুগ্ম সাধারণ সম্পাদক রাশেদুল হাসান রঞ্জন, হারুন-অর-রশিদ খান হাসানসহ অন্যান্য নেতারা উপস্থিত ছিলেন।

বিজ্ঞাপন | ব্যানার স্পট

আপনার ব্যবসার প্রসারে আমাদের জনপ্রিয় নিউজ ওয়েবসাইটে বিজ্ঞাপন দিন!

বিজ্ঞাপন দিন →