|
|
সোমবার, ০২ নভেম্বর, ২০২৬, ১৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি। সর্বস্বত্ব মুখপত্র কর্তৃক সংরক্ষিত

বিজ্ঞাপন | ব্যানার স্পট

আপনার ব্যবসার প্রসারে আমাদের জনপ্রিয় নিউজ ওয়েবসাইটে বিজ্ঞাপন দিন!

বিজ্ঞাপন দিন →

দুর্নীতির টুঁটি চেপে ধরা হবে: তারেক রহমান

নিউজ ডেস্ক

প্রকাশ : ২৫ জানুয়ারি, ২০২৬, ০৩:২৫ পিএম
১০ পঠিত
00:00
00:00
দুর্নীতির টুঁটি চেপে ধরা হবে: তারেক রহমান
ছবি: সংগ্রহীত

দুর্নীতি দমন ও জননিরাপত্তা নিশ্চিত না হলে কোনো উন্নয়ন পরিকল্পনাই কার্যকর হবে না—এমন মন্তব্য করেছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। তিনি বলেন, দেশের মানুষের ভাগ্য পরিবর্তনে অর্থবহ পরিবর্তন আনতে হলে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে।

চট্টগ্রামের পলোগ্রাউন্ড মাঠে দুই দশক পর জনসভায় ভাষণ দিতে গিয়ে তিনি বলেন, জনগণ যেন নিরাপদে চলাফেরা, ব্যবসা-বাণিজ্য ও চাকরি করতে পারে—এটি নিশ্চিত করাই বিএনপির মূল লক্ষ্য। অতীতে বিএনপি সরকার দায়িত্বে থাকাকালে দলের কেউ অনৈতিক কর্মকাণ্ডে জড়ালে তাকেও ছাড় দেওয়া হয়নি বলে উল্লেখ করেন তিনি।

তারেক রহমান বলেন, জনগণ বিএনপির পাশে থাকলে ভবিষ্যতেও কঠোরভাবে আইনশৃঙ্খলা রক্ষা করা হবে, যাতে খেটে খাওয়া মানুষ নির্বিঘ্নে জীবিকা নির্বাহ করতে পারে।

চট্টগ্রামের সঙ্গে নিজের পারিবারিক ও রাজনৈতিক আবেগের কথা তুলে ধরে তিনি বলেন, এখান থেকেই শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান স্বাধীনতার ঘোষণা দিয়েছিলেন এবং খালেদা জিয়া রাজনৈতিক নেতৃত্বে উঠে এসেছিলেন। এই অঞ্চলকে দেশের ‘বাণিজ্যিক রাজধানী’ হিসেবে গড়ে তোলার পরিকল্পনার কথাও পুনর্ব্যক্ত করেন তিনি।

তারেক রহমান জানান, খালেদা জিয়ার নেওয়া ওই উদ্যোগ সময়ের অভাবে সম্পূর্ণ করা সম্ভব হয়নি এবং গত ১৫ বছরে এ বিষয়ে কোনো কার্যকর পদক্ষেপ নেওয়া হয়নি। বিএনপি সরকার গঠন করতে পারলে দ্রুত চট্টগ্রামকে বাণিজ্যিক রাজধানীতে রূপ দেওয়ার উদ্যোগ নেওয়া হবে, যাতে কর্মসংস্থান ও ব্যবসা-বাণিজ্য বিস্তৃত হয়।

তিনি অভিযোগ করেন, দেশের রাজনৈতিক ও অর্থনৈতিক অধিকার আবারও সংকুচিত করার ষড়যন্ত্র চলছে। জনগণকে সতর্ক থাকার আহ্বান জানিয়ে বলেন, ভোটাধিকার ও মত প্রকাশের স্বাধীনতা যেন কেউ কেড়ে নিতে না পারে।

ধানের শীষে ভোট দেওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, পাহাড়-সমতল, সব ধর্ম ও শ্রেণির মানুষকে নিয়ে একটি প্রত্যাশিত বাংলাদেশ গড়তে চায় বিএনপি। গণতন্ত্র ও বাকস্বাধীনতায় বিশ্বাসীদের দলটির পাশে থাকার অনুরোধ জানান তিনি।

ভোটের প্রস্তুতির অংশ হিসেবে নেতাকর্মীদের উদ্দেশে তিনি বলেন, এবার তাহাজ্জুদের নামাজ আদায় করে ফজরের নামাজের পর ভোটকেন্দ্রে গিয়ে লাইনে দাঁড়াতে হবে।

২০০৫ সালের পর প্রথমবার চট্টগ্রামে জনসভা করলেন তারেক রহমান। চেয়ারম্যান হিসেবে এটি তার নির্বাচনি প্রচারের দ্বিতীয় পর্ব। এর আগে তিনি সিলেটে জনসভা করেন।

সকাল থেকেই চট্টগ্রাম, কক্সবাজার ও পার্বত্য চট্টগ্রামের বিভিন্ন এলাকা থেকে খণ্ড খণ্ড মিছিল নিয়ে নেতাকর্মীরা সমাবেশস্থলে জড়ো হন। মাঠ কানায় কানায় পূর্ণ হয়ে যায়।

সমাবেশে বিএনপির কেন্দ্রীয় ও স্থানীয় নেতৃবৃন্দ এবং সংশ্লিষ্ট আসনের প্রার্থীরা উপস্থিত ছিলেন। সভাপতিত্ব করেন মহানগর বিএনপির আহ্বায়ক মোহাম্মদ এরশাদ উল্লাহ।

সমাবেশে যোগ দেওয়ার আগে তারেক রহমান হোটেল রেডিসন ব্লুতে শিক্ষার্থীদের সঙ্গে ‘ইয়ুথ পলিসি টক’-এ অংশ নেন। পরে লালখান বাজার হয়ে জনতার ভিড় পেরিয়ে সমাবেশস্থলে পৌঁছান তিনি।

বিজ্ঞাপন | ব্যানার স্পট

আপনার ব্যবসার প্রসারে আমাদের জনপ্রিয় নিউজ ওয়েবসাইটে বিজ্ঞাপন দিন!

বিজ্ঞাপন দিন →