ঝিনাইগাতীতে বিএনপি-জামায়াত সংঘর্ষে জামায়াত নেতা নিহত
নিউজ ডেস্ক
শেরপুরের ঝিনাইগাতী উপজেলায় উপজেলা প্রশাসনের উদ্যোগে আয়োজিত জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে প্রার্থীদের নির্বাচনী ইশতেহার ঘোষণার অনুষ্ঠানে চেয়ারে বসাকে কেন্দ্র করে বিএনপি ও জামায়াতের নেতা-কর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে।
এতে শ্রীবরদী উপজেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা রেজাউল করিম (৫০) নিহত হয়েছেন।
বুধবার (২৮ জানুয়ারি) বিকেল থেকে সন্ধ্যা পর্যন্ত উপজেলা সদরে দফায় দফায় সংঘর্ষ ও ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। এতে উভয় পক্ষের শতাধিক নেতা-কর্মী আহত হন। নিহতের বিষয়টি নিশ্চিত করেছেন শেরপুরের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মো. মিজানুর রহমান ভূঁঞা।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে বিএনপি প্রার্থী মাহমুদুল হক রুবেল এবং জামায়াত মনোনীত প্রার্থী নুরুজ্জামান বাদলের সমর্থকদের মধ্যে প্রথমে বাগবিতণ্ডা শুরু হয়। একপর্যায়ে তা সংঘর্ষে রূপ নেয়। এ ঘটনায় অন্তত ৩০ জন আহত হন এবং একটি মোটরসাইকেলে আগুন দেওয়া হয়।
সংঘর্ষ চলাকালে সংবাদ সংগ্রহে থাকা দুইজন সাংবাদিক আহত হন। তাদের ব্যবহৃত একটি মোটরসাইকেলও ভাঙচুর করা হয়।
পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে খবর পেয়ে সেনাবাহিনী ও পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
জেলা জামায়াতের আমির মাওলানা হাফিজুর রহমান অভিযোগ করে বলেন, বিএনপির হামলায় গুরুতর আহত হন মাওলানা রেজাউল করিম। পরে তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
অন্যদিকে অতিরিক্ত পুলিশ সুপার মো. মিজানুর রহমান ভূঁঞা জানান, সংঘর্ষের ঘটনায় একজনের মৃত্যু হয়েছে এবং পরিস্থিতি বর্তমানে নিয়ন্ত্রণে রয়েছে।
আরও পড়ুন
আপনার ব্যবসার প্রসারে আমাদের জনপ্রিয় নিউজ ওয়েবসাইটে বিজ্ঞাপন দিন!
আপনার ব্যবসার প্রসারে আমাদের জনপ্রিয় নিউজ ওয়েবসাইটে বিজ্ঞাপন দিন!
সংবাদটি শেয়ার করুন
প্রিয়জন ও সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন
সোশ্যাল মিডিয়ায় সরাসরি শেয়ার:
লিংক কপি করুন:
ক্যামেরা দিয়ে স্ক্যান করে খবরটি মোবাইলে খুলুন