নির্বাচন বানচালের ষড়যন্ত্র করছে একটি মহল: তারেক রহমান
নিউজ ডেস্ক
একটি মহল আসন্ন নির্বাচন বাধাগ্রস্ত করার ষড়যন্ত্রে লিপ্ত বলে মন্তব্য করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। তিনি বলেন, ভেতরে ভেতরে পরিকল্পিতভাবে নির্বাচনকে ক্ষতিগ্রস্ত করার চেষ্টা চলছে।
বৃহস্পতিবার দুপুরে রাজশাহীর ঐতিহাসিক মাদরাসা মাঠে আয়োজিত নির্বাচনি জনসভায় বক্তব্য দিতে গিয়ে তিনি এসব কথা বলেন।
তারেক রহমান বলেন, গত ১৬ বছরে দেশবাসী একাধিক তথাকথিত নির্বাচন দেখেছে। তিনি নিশিরাতের ভোট ও গায়েবি নির্বাচনের কথা উল্লেখ করে বলেন, সেই সময় সাধারণ মানুষ ভোট দেওয়ার সুযোগ পায়নি। ভোটাধিকার যারা কেড়ে নিয়েছিল, তারা এখন আর ক্ষমতায় নেই বলেও মন্তব্য করেন তিনি।
তিনি আরও বলেন, আগামী ১২ তারিখের নির্বাচন যেন কেউ নষ্ট করতে না পারে, সে জন্য সবাইকে সতর্ক ও সজাগ থাকতে হবে। ভোটাধিকার রক্ষায় জনগণের ঐক্য ও সচেতনতার ওপর গুরুত্ব দেন বিএনপির চেয়ারম্যান।
জনসভায় বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীসহ বিপুলসংখ্যক সমর্থক উপস্থিত ছিলেন।
আরও পড়ুন
আপনার ব্যবসার প্রসারে আমাদের জনপ্রিয় নিউজ ওয়েবসাইটে বিজ্ঞাপন দিন!
আপনার ব্যবসার প্রসারে আমাদের জনপ্রিয় নিউজ ওয়েবসাইটে বিজ্ঞাপন দিন!
সংবাদটি শেয়ার করুন
প্রিয়জন ও সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন
সোশ্যাল মিডিয়ায় সরাসরি শেয়ার:
লিংক কপি করুন:
ক্যামেরা দিয়ে স্ক্যান করে খবরটি মোবাইলে খুলুন