|
|
সোমবার, ০২ নভেম্বর, ২০২৬, ১৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি। সর্বস্বত্ব মুখপত্র কর্তৃক সংরক্ষিত

বিজ্ঞাপন | ব্যানার স্পট

আপনার ব্যবসার প্রসারে আমাদের জনপ্রিয় নিউজ ওয়েবসাইটে বিজ্ঞাপন দিন!

বিজ্ঞাপন দিন →

ইরানের রেভোল্যুশনারি গার্ডকে সন্ত্রাসী ঘোষণা দিলো ইউরোপীয় ইউনিয়ন

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ : ৩০ জানুয়ারি, ২০২৬, ০৯:১৬ এএম
৬ পঠিত
00:00
00:00
ইরানের রেভোল্যুশনারি গার্ডকে সন্ত্রাসী ঘোষণা দিলো ইউরোপীয় ইউনিয়ন
ইরানের সেনাবাহিনীর অভিজাত শাখা ইসলামিক রেভোল্যুশনারি গার্ড কর্পসের সদস্যরা-ছবি: সংগ্রহীত

ইরানের সেনাবাহিনীর প্রভাবশালী শাখা ইসলামিক রেভোল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি)-কে সন্ত্রাসী সংগঠন হিসেবে তালিকাভুক্ত করার সিদ্ধান্ত নিয়েছে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)।

২৭ দেশের এই জোটের পক্ষ থেকে বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) বিষয়টি নিশ্চিত করেন ইইউ’র পররাষ্ট্র ও নিরাপত্তা নীতিবিষয়ক প্রধান কাজা কালাস।

ইইউ জানায়, ইরানে সাম্প্রতিক সরকারবিরোধী আন্দোলন দমনে বিক্ষোভকারীদের ওপর ব্যাপক সহিংসতা, নির্বিচার হত্যাকাণ্ড ও দমন-পীড়নের প্রেক্ষাপটে তেহরানের বিরুদ্ধে শাস্তিমূলক পদক্ষেপ হিসেবেই এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

এ বিষয়ে বেলজিয়ামের রাজধানী ব্রাসেলসে অনুষ্ঠিত ইইউ সদস্যভুক্ত দেশগুলোর পররাষ্ট্রমন্ত্রীদের বৈঠকে সর্বসম্মতভাবে সিদ্ধান্ত গৃহীত হয়। বৈঠক শেষে কাজা কালাস বলেন, দমন-পীড়নের কোনো স্থান ইইউ’র নীতিতে নেই। ক্ষমতা টিকিয়ে রাখতে যারা নিজ জনগণের বিরুদ্ধে সহিংসতা চালায়, তারা শেষ পর্যন্ত নিজেরাই সংকটে পড়ে।

ইইউ সূত্রে জানা গেছে, এর আগে ফ্রান্স ও ইতালি এই প্রস্তাবের প্রতি সমর্থন জানায়। নেদারল্যান্ডসের পররাষ্ট্রমন্ত্রী ডেভিড ভ্যান উইল বৈঠক শেষে বার্তা সংস্থা এএফপিকে বলেন, ইরানে সাম্প্রতিক রক্তপাত ও আন্দোলন দমনের নামে চালানো সহিংসতা প্রতিবাদ জানাতেই এ পদক্ষেপ নেওয়া হয়েছে।

ইইউ’র এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে ইসরাইল। দেশটির পররাষ্ট্রমন্ত্রী গিদেওন সা সামাজিক যোগাযোগমাধ্যমে এক প্রতিক্রিয়ায় একে ‘ঐতিহাসিক সিদ্ধান্ত’ বলে মন্তব্য করেন। ইসরাইল সরকারের এক ঊর্ধ্বতন কর্মকর্তার মতে, এই ঘোষণার ফলে আইআরজিসির সদস্যদের বিরুদ্ধে আন্তর্জাতিকভাবে আইনি পদক্ষেপ নেওয়ার পথ আরও সহজ হবে।

বিজ্ঞাপন | ব্যানার স্পট

আপনার ব্যবসার প্রসারে আমাদের জনপ্রিয় নিউজ ওয়েবসাইটে বিজ্ঞাপন দিন!

বিজ্ঞাপন দিন →